মিশিগানে বাঙ্গালী কমিউনিটির স্বনামধন্য প্রিতিষ্ঠান দারুল উলুম মিশিগান মাদ্রাসার উপলক্ষে এক বিশাল আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামি ১১ মার্চ (শনিবার) ২৪৪৬ ই ১২ মাইল রোড, ওয়ারেন, এম আই ৪৮০৯২ এ মাহফিলের আয়োজন করা হবে।
দারুল উলুম মিশিগানের মুহতামিম মাওলানা মুহাম্মদ তাজ উদ্দীনের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন উলামা কাউন্সিল অব মিশিগানের চেয়ারম্যান শাইখুল হাদিস ক্বারী মাওলানা ইলিয়াস এবং উলামা কাউন্সিল অব মিশিগান সেক্রেটারি শাইখুল হাদিস মাওলানা আব্দুল সালাম।
মাহফিলে তিলাওয়াত করবেন মাদানি একাডেমী নিউ ইয়র্কের চেয়ারম্যান মাওলানা মুহিব্বুর রহমান,বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও কুরআনের আলো ফাউন্ডেশনের প্রশিক্ষক হাফিজ ক্বারী জহিরুল ইসলাম, বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও দুবাই আর্ন্তজাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি হাফিজ ক্বারী নাজমুস সাকিব।
এছাড়াও মাহফিলে তিলাওয়াত করবেন মিশিগান মাসজিদ মাদিনাতুল ইলম ওয়েস্টল্যন্ডের মাওলানা ক্বারী নুমান ইলিয়াস,মিশিগান ইসলামিক ইনিষ্টিটিউটের শিক্ষক ও হাফেজ্বী হুজুর রহ.‘র সুযোগ্য নাতি মাওলানা শাহ বরকততুল্লাহ আশরাফ, মাসজিদ মাদিনাতুল ইলম ওয়েস্টল্যন্ডের মাওলানা ক্বারী আহমদ ইলিয়াস, মাসজি মাদিনাতুল ইলম ওয়েস্টল্যন্ডের মাওলানা ক্বারী আম্মার ইলিয়াস।
মন্তব্য করুন