২১ জুন ২০২৪, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন খড়গে এবার রাশিয়ান জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস

রাশিয়ার একটি জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের ওপর এবার যুক্তরাষ্ট্রের খড়গ নেমে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ থাকার অভিযোগ তুলে জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাস্পারস্কির ওপর নিষেধাজ্ঞা দিতে চাইছে যুক্তরাষ্ট্র।

 

দেশটির বাণিজ্যমন্ত্রী জিনা রেইমন্ডো বলেছেন, কোম্পানিটির ওপর মস্কোর প্রভাব যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং সেবার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি বহন করে।

 

তিনি বলেন, মার্কিনিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো সক্ষমতা রয়েছে রাশিয়ার। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার বিক্রি করতে পারবে না ক্যাস্পারস্কি। এমনকি বর্তমানে ব্যবহার হওয়া সফটওয়্যারগুলোও আপডেট করতে পারবে না।

 

ক্যাস্পারস্কি জানিয়েছে, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনের সব দরজায় কড়া নাড়বে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমন কোনো কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে কোম্পানিটি।

 

এই পরিকল্পনার ফলে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ক্যাস্পারস্কির আপডেট ডাউনলোড, রিসেল ও লাইসেন্সিং করতে পারবেন না মার্কিন গ্রাহকরা। আর নিষিদ্ধ ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন কোনো ব্যবসাও করতে পারবে না ক্যাস্পারস্কি। যারাই বাণিজ্য মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের জরিমানা দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০