১৯ জুন ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইক্রোসফট ও অ্যাপলকে যেভাবে পেছনে ফেললো এনভিডিয়া

মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির জায়গা দখল করেছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির বর্তমান মূলধন বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এর আগে, গত সপ্তাহে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিল মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

বেশ কয়েকদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করে চলছে এনভিডিয়া। মঙ্গলবার (১৮ জুন) কোম্পানিটির শেয়ারের দাম ৩.২ শতাংশ বেড়ে ১৩৫ ডলারে পৌঁছেছে। এনভিডিয়ার বর্তমান মূলধন দাঁড়িয়েছে ৩.৩২৬ ট্রিলিয়ন ডলারে।

গত সপ্তাহে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূলধনী কোম্পানির স্থান অর্জন করেছিল এনভিডিয়া।

সিমকর্পের ফলিত গবেষণার ব্যবস্থাপনা পরিচালক মেলিসা ব্রাউন এনভিডিয়ার শীর্ষ স্থান দখলের বিষয়টিকে ‘আশ্চর্যজনক’ উল্লেখ করে বলেছেন, মূলত বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই তাদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। তবে কতদিন এনভিডিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে এটিই এখন দেখার বিষয়।

চলতি বছর এনভিডিয়ার শেয়ারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭৩ শতাংশ। যেখানে মাইক্রোসফটের বেড়েছে ১৯ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করতে টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা প্লাটফর্ম ও গুগলও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এনভিডিয়া গেল ৭ জুন থেকে প্রতিটি স্টক টেন-ফর-ওয়ান বা একটিকে দশভাগে ভাগ করার পদক্ষেপ নিয়েছিল। এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। সময় সংবাদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০