১৪ জুন ২০২২, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেটের সমাবেশে উপস্থিত তওহিদি জনতা, ছবি: জুনাঈদ শামসী, সিলেট

মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও নবিন জিন্দালের কটূক্তির প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ করেছেন আলেম-ওলামারা। এসময় শত শত আলেম-ওলামাদের সঙ্গে বিক্ষোভে শরিক হয় লাখো ধর্মপ্রাণ মানুষ।

মঙ্গলবার (১৪ জুন) সিলেট নগরের কোর্ট পয়েন্টে একে এক এস জড়োন হন আলেম-ওলামা ও তৌহিদি জনতা। সিলেটের শীর্ষস্থানীয় আলেম, বর্ষিয়াণ ব্যক্তিত্ব, জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার পরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ও নগরের সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর এই বিক্ষোভের আহ্বানে সংহতি প্রকাশ করে নগরের কোর্ট পয়েন্টে জমায়েত হন।

আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি বলেন, মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)। মুসলিম উম্মাহর নেতা। মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের দুঃসাহস দেখে আমরা বিস্মিত। অবিলম্বে এসব ব্যক্তিদের বিচারের আওয়তায় আনতে হবে। বিজেপি নেতাদের এমন কাণ্ডে বিশ্বজুড়ে মুসলমানরা আঘাত প্রাপ্ত হয়েছে। সাম্প্রদায়িক উগ্রবাদী এমন আচরণের জন্য অবশ্যই এদের শাস্তি নিশ্চিত করতে হবে। ভারত সরকারে প্রতি তিনি আহবান জানান মহানবীকে অবমানকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার।

মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা জুনাইদ কিয়ামপুরী, মুফতি রশিদ আহমদ,  ও মাওলানা আহমদ সগীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ জিয়া উদ্দিন, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার পরিচালক মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদিস আলীম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, জামিয়া গহরপুর ষিলেটের পরিচালক মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা হেলাল আহমদ হরিপুরী, মাওলানা ইউসুফ শামপুরী, মাওলানা আব্দুস সোবহান কাজিরবাজার প্রমুখ।

সমাবেশে বক্তারা মহানবীকে কটুক্তিকারী ভারতের বিজিপি নেত্রী নুপুর শর্মা ও জিদ্দালের শাস্তির দাবিতে স্লোগান প্রদান করেন। এই ঘটনায় ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি সংসদের নিন্দা প্রস্তাব উত্থাপনে সরকারের নিকট আহ্বান জানান আন্দোলনকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০