ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪(কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেছেন।তিনি সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র দাখিল শেষে হাজী মুজিব বলেন, নির্বাচিত হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
মন্তব্য করুন