৪ নভেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের সংঘাতে ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধি যুক্তরাষ্ট্রে

ইসরাইলহামাসের যুদ্ধ শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রে ইহুদিবাদ বিরোধীতা ও ইসলামাতঙ্কের যেন ঝড় বইছে। আমেরিকান ইহুদিমুসলিম জনগোষ্ঠীকে সংঘাতের মুখোমুখি এনে ফেলেছে এই যুদ্ধ

ইসরাইলের উপর হামাসের হামলার ফলে সংঘটিত সংঘাতের এক সপ্তাহ পরে, ১৪ অক্টোবর তারিখে শিকাগো শহরের বাইরে এক ৬ বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান বালককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই বালককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা ও তার মাকে আহত করার আগে সেই হামলাকারী চিৎকার করে বলে, “তোমরা মুসলিমরা অবশ্যই মরবে।”

গত মাসে হিউস্টানে ২০ বছর বয়সী জর্ডান থেকে আসা এক আশ্রয়প্রার্থীকে গ্রেফতার করা হয়। এই তরুণ “ইহুদিদের হত্যা”র সমর্থনে অনলাইনে পোস্ট করেছিল।

আমেরিকান অ্যান্টি ডিফেমেশন লীগ বা এডিএল যুদ্ধের প্রথম দুই সপ্তাহে ইহুদিবাদ বিরোধী হয়রানি, ভাঙচুর ও হেনস্থার ৩১২টি ঘটনা নথিভুক্ত করেছে। গত বছরে এই সময়কালে ঘটা এমন ঘটনার প্রায় পাঁচ গুণ বেশি এই সংখ্যা।

উল্লেখিত দুই সপ্তাহে ৭৭৪টি অভিযোগ দায়ের করেছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। গত বছর এই সময়কালে ঘটা এমন ঘটনার তিন গুণেরও বেশি এই সংখ্যা। ২০১৫ সালের ডিসেম্বরে যখন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প “মুসলিমদের নিষিদ্ধ” করার আহ্বান জানিয়েছিলেন, তার পর থেকে এটাই সর্বোচ্চ।

বেশিরভাগ ঘটনা ঘৃণাজণিত অপরাধের শ্রেণিতে পড়ে না। তবে, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলিসের মতো শহরগুলিতে পুলিশের তথ্য থেকে দেখা গেছে, ৭ অক্টোবরের পর থেকে ঘৃণাপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঘৃণাজনিত অপরাধ ইতোমধ্যেই নজিরবিহীন মাত্রায় থাকায় এই বৃদ্ধি উদ্বেগজনক। ১৯৯১ সালে ঘৃণাজনিত অপরাধ তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল এফবিআই। গত বছর সর্বোচ্চ সংখ্যক এই ধরনের ঘটনা নথিভুক্ত করেছে এই সংস্থা।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০