খেলাধুলা ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুটানকে উড়িয়ে দিয়েও কোচের কপালে চিন্তার ভাঁজ

তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও বাংলাদেশ নারী দলের রক্ষণভাগ নিয়ে চিন্তিত হেড কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপের আগে রক্ষণ নিয়ে অনেক কাজ করতে হবে বলে মনে করেন তিনি।

 

সাফ টুর্নামেন্টের বাকি দুই মাসের মতো। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রস্তুতির শেষ সুযোগ ছিল ভুটান সফর। আপাতদৃষ্টিতে, এই সফরে ভালো ফলাফলই পেয়েছে সাবিনরা। প্রথম ম্যাচে ৫-১ গোলে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪-২ ব্যবধানে জিতেছে সাবিনা খাতুনের দল। তবে অপরাজিত থেকে সফর শেষ করলেও কোচের চিন্তা অন্য জায়গায়।

 

সাফের আগে ভুটানের বিপক্ষে ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল কোচ পিটার বাটলারের কাছে। সে কারণেই সিরিজ শেষে চিন্তার ভাঁজ এই কোচের কপালে। ভালো ব্যবধানে জয় পেলেও দুই ম্যাচেই আগে গোল পায় ভুটান। এছাড়া বাংলাদেশের রক্ষণভাগের পারফরম্যান্সও ছিল যাচ্ছেতাই। সবকিছু মিলিয়ে শিষ্যদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ।

 

এ বিষয়ে নারী দলের হেড কোচ পিটার বাটলার বলেন, ‘আমরা বল পজিশনের দিক দিয়ে ডমিনেট করেছি, ভালো সুযোগও তৈরি করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা খারাপ ডিফেন্ড করেছি। আমাদের খেলোয়াড়রা বেশ ওপেন হয়ে খেলেছে। এটা মোটেও ভালো দিক না। আমাদের শক্তভাবে ডিফেন্ড করতে হবে। এটা নিয়ে অনেক কাজ করতে হবে।’

 

সাফ চ্যাম্পিয়নশিপের আগে শক্তিশালী দলের সঙ্গে প্রস্ততি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ নারী দল। তবে নানা কারণে বাতিল হয়েছে একাধিক সফর। সে কারণে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই সারতে হয়েছে প্রস্তুতি।

 

বাংলাদেশের বিপক্ষে পাঁচ বারের দেখায় এখন পর্যন্ত কখনো জয়ের মুখ দেখেনি ভুটান। সবশেষ সাফের সেমিফাইনালেও লাল-সবুজ দলের কাছে ৮-০ গোলে হেরেছে তারা। এমন একটি দলের সঙ্গে খেলে সাবিনাদের সাফের প্রস্তুতি কেমন হলো, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১০

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১১

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১২

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৩

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৪

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

১৫

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

১৬

আজ থেকে যুক্তরাজ্যে ভ্রমণে ‘ইটিএ’ বাধ্যতামূলক, সমস্যায় দ্বৈত নাগরিকরা

১৭

সৌদি ফেরত মানসিক ভারসাম্যহীন নারীর খোঁজ পেল পরিবার বড়লেখার নিখোঁজ রিজিয়া জীবিত, পিবিআইয়ের সহায়তায় শনাক্ত পরিচয়

১৮

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক ও লাইসেন্স ফি বাড়ানোর সতর্কবার্তা

১৯

জ্বালানি বিপ্লবের স্বপ্ন: কয়লার পরিবর্তে কৃত্রিম সূর্য বানাচ্ছেন বিল গেটস

২০