বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিভো ওয়াই২৮, এক চার্জে ২৪ ঘন্টা ভিডিও স্ট্রিমিং

একবার ফুল চার্জে ২৪ ঘন্টার বেশি ভিডিও স্ট্রিমিং এর সুবিধা দিচ্ছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮। এতে থাকা ৪৪ ওয়াটের চার্জার, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্মার্ট চার্জিং ইঞ্জিন ২.০ এবং ২৪ ডায়মেনশন সিকিউরিটি প্রোটেকশন থাকায় দ্রুত চার্জের নিশ্চয়তা থাকছে স্মার্টফোনটিতে। 

এবারই প্রথম সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। তাই ভিভো ওয়াই২৮ এর জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। ১০ জুলাই থেকে ভিভোর যেকোনো শোরুমে বা ই-স্টোরে মিলবে ভিভো ওয়াই২৮। পাশাপাশি ১৬ জুলাই এর মধ্যে স্মার্টফোনটি কিনলে উপহার হিসেবে থাকছে রিরো বি১০ নেকব্যান্ড। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ৬ জিবি র‌্যামের সাথে ৬ জিবি অতিরিক্ত র‌্যামসহ ১২৮ জিবি স্টোরেজের ওয়াই২৮ এর দাম পড়বে ২০,৯৯৯ টাকা।

অন্যদিকে ৮ জিবি র‌্যামের সাথে ৮ জিবি অতিরিক্ত র‌্যামসহ ২৫৬ জিবি স্টোরেজের ওয়াই২৮ এর দাম পড়বে ২৫,৯৯৯ টাকা।

প্রতিদিনের মাল্টিটাস্কিং, গেমিং ও এইচডি কন্টেন্ট স্ট্রিমিংয়ে ভিভো ওয়াই২৮ স্মার্টফোনে মিলবে বাড়তি পারফরম্যান্স ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি। সারাদিন পাওয়া যাবে দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের স্বাধীনতা। জরুরি প্রয়োজনে কিংবা দীর্ঘতম ভ্রমণে দেবে নিরবিচ্ছিন্ন সাপোর্ট ও নির্ভরযোগ্য জিপিএস।

ভিভো ওয়াই২৮-এর ৬ দশমিক ৬৮ এলসিডি স্ক্রিন নিশ্চিত করবে দারুণ ভিজ্যুয়াল কোয়ালিটি।  স্মুদ স্ক্রলিং ও ক্রিস্টাল ক্লিয়ার রঙ উপভোগের জন্য ভালো ডিসপ্লে কোয়ালিটি থাকছে স্মার্টফোনটিতে। এর ডিসপ্লে রেজ্যুলেশন ১৬০৮ *৭২০ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস থাকছে ১০০০ নিটস। উন্নত পাঞ্চহোল ডিসপ্লেটি আধুনিক ব্যবহারকারীকে দেবে প্রশান্তির অনুভূতি। এমনকি এতে থাকা লো ব্লু লাইট সফটওয়্যার সলিউশন টানা ব্রাউজিংয়েও চোখের উপর পরা বাড়তি চাপ থেকে সুরক্ষিত রাখবে ব্যবহারকারীকে।

হালকা ওজনের (১৯৯ গ্রাম) সিঙ্গেল হ্যান্ড ইউজার-ফ্রেন্ডলি স্মার্টফোন এটি। এর ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্রুত লক-আনলক হবে সহজেই। এর ঠিক উপরেই রয়েছে ভলিউম বাটন। বাম পাশে সিম কার্ড এবং স্টোরেজ ট্রে। নিচে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, নয়েস ক্যান্সেলেশন মাইক, টাইপ সি চার্জিং পোর্ট।

ভিভো ওয়াই২৮ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে সাউন্ড ক্যাভিটি এক্সপানশন প্রযুক্তি। ফলে এর ডুয়াল স্টেরিও স্পিকারের ভলিউম বাড়ানো যায় ৩০০ শতাংশ। সাথে আরও রয়েছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তির ব্যবহার। ফলে যে কোনো আবহাওয়া বা ভেজা হাতেও ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৮।

অভিজাত লুক ও দুর্দান্ত পারফরম্যান্সের যুগোপযোগী সমন্বয় ঘটেছে স্মার্টফোনটিতে। এর ব্যাকসাইডে থাকছে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইনের চারপাশে থ্রিডি ডায়মন্ড প্যাটার্নের ফ্যান্টাসি ফ্রেম ও গ্লোয়িং আউটলুক। এগেট গ্রিন ও গ্লিমিং অরেঞ্জ- এ দুইটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ভিভো ওয়াই২৮-এর ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ও অরা স্ক্রিন লাইটের সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ফটোগ্রাফি হবে ঝকঝকে ও নিখুঁত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১০

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১১

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১২

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৩

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৪

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৫

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৬

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৭

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৮

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

১৯

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

২০