বাংলা সংবাদ ডেস্ক
২ জুলাই ২০২৪, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত: ধর্মীয় উৎসবে এত মানুষের মৃত্যু কীভাবে?

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০৭ জনে। তাদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানা গেছে। কিন্তু একসঙ্গে কীভাবে সেখানে এত মানুষের মৃত্যু হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার (২ জুলাই) হাথরাস জেলায় ওই অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন এক গুরু। ওই সময় এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে একটি সৎসঙ্গ’র (প্রার্থনা সভা) আয়োজন করা হয়েছিল। সেই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এক গুরুর সৎসঙ্গে গিয়েছিলেন তারা। জানা গেছে, ওই গুরুর নাম নারায়ণ শঙ্কর হরি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খুব ছোট একটি জায়গায় এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। অল্প জায়গায় বহু মানুষের ভিড়ে ‘দমবন্ধকর’ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানস্থলে নিঃশ্বাস নিতে না পারায় ‘সৎসঙ্গে’ উপস্থিত লোকজনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। এরপর লোকজন সেখান থেকে সরে যেতে তাড়াহুড়ো শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, অনুষ্ঠানের সময় আবহাওয়া খুব বেশি গরম ও আর্দ্র ছিল। তবে সেখানকার পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং এই পদপিষ্টের ঘটনা ঘটল, তা পুরোপুরি স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সৎসঙ্গ ঘিরে উন্মাদনা তুঙ্গে ছিল। বহু মানুষ একসঙ্গে হাজির হয়েছিলেন। কিন্তু হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়। আবার যেখানে এই সভা চলছিল, সেই রাস্তাও সোমবার (১ জুলাই) রাত থেকে বন্ধ করে দেয়া হয়েছিল।

আর মঙ্গলবার রাস্তা খুলে দিতেই তাড়াহুড়ো করে লোকজন বেরিয়ে আসার চেষ্টা করেন। তখনই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজ-খবর নিয়েছেন। তার নির্দেশে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০