১৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙা হাড় মেরামতে যুগান্তকারী আবিষ্কার: ঝিনুক-অনুপ্রাণিত আঠা

মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগানোর মতো এক চমকপ্রদ চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চীনা গবেষকরা। ‘বোন-০২’ নামের এই বিশেষ ধরনের হাড়ের আঠা শুধু হাড়ের ভাঙাই সারাবে না, ভাঙা অংশে যন্ত্রপাতি বসাতেও সহায়তা করবে।

 

 

চীনের ঝেজিয়াং প্রদেশের এক গবেষক দল বুধবার (১০ সেপ্টেম্বর) নতুন এই চিকিৎসা উদ্ভাবনের ঘোষণা দেয়। নেতৃত্ব দেন স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং। তিনি জানান, পানির নিচে সেতুর গায়ে শক্তভাবে লেগে থাকা ঝিনুক দেখে তার এই আঠা তৈরির অনুপ্রেরণা আসে।
গবেষকদের দাবি, এই আঠা রক্তক্ষরণ চলা অবস্থাতেও দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় সঠিকভাবে জোড়া দিতে সক্ষম। আরও বড় বিষয় হলো, হাড় সেরে ওঠার সময় আঠাটি স্বাভাবিকভাবে শরীরে শোষিত হয়ে যায়। ফলে পরবর্তীতে ধাতব ইমপ্লান্ট বা স্ক্রু অপসারণের জন্য আলাদা অস্ত্রোপচারের দরকার হয় না।

 

 

তিন মিনিটেই অস্ত্রোপচার
ল্যাব পরীক্ষায় প্রমাণিত হয়েছে, নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকে ‘বোন-০২’ সফল। প্রচলিত চিকিৎসায় হাড় জোড়ার জন্য বড় অস্ত্রোপচারের প্রয়োজন হয়, যেখানে স্টিল প্লেট ও স্ক্রু ব্যবহার করা হয়। কিন্তু এই নতুন আঠা ব্যবহার করে তিন মিনিটের মধ্যেই ভাঙা হাড় জোড়া দেওয়া সম্ভব। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ইতোমধ্যেই ১৫০ জনের বেশি রোগীর ওপর সফলভাবে এর প্রয়োগ হয়েছে।

 

 

ধাতব ইমপ্লান্টের বিকল্প?
পরীক্ষায় দেখা গেছে, ‘বোন-০২’ আঠা দিয়ে জোড়া দেওয়া হাড়ের বন্ধনশক্তি সর্বোচ্চ ৪০০ পাউন্ডের বেশি। পাশাপাশি এর শেয়ার স্ট্রেন্থ প্রায় ০.৫ এমপিএ এবং কমপ্রেসিভ স্ট্রেন্থ ১০ এমপিএ’র কাছাকাছি। এসব ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে ধাতব ইমপ্লান্টের বিকল্প হিসেবে কাজ করতে পারে এই প্রযুক্তি। একই সঙ্গে ধাতব প্রতিস্থাপনের কারণে সংক্রমণ ও প্রতিক্রিয়ার ঝুঁকিও কমে আসবে বলে আশা করছেন গবেষকরা।

 

 

পুরোনো প্রযুক্তির সীমাবদ্ধতা
উল্লেখ্য, বর্তমানে বাজারে হাড় জোড়ার জন্য নানা ধরনের সিমেন্ট (বোন সিমেন্ট) ও ফিলার রয়েছে। তবে এদের মধ্যে কোনোটি আঠার মতো কাজ করে না। হাড়ের প্রথম আঠা তৈরি হয়েছিল ১৯৪০-এর দশকে, যা জেলাটিন, ইপক্সি রেজিন ও অ্যাক্রিলেট দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু জৈব উপযোগিতা না থাকায় এগুলো দ্রুত বাতিল হয়ে যায়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০