বছরের শেষভাগে প্রতিবার সাইবার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এ বছরও তার ব্যতিক্রম হলো না। ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন বেশির ভাগ গ্রাহক। বছরের শেষে এসে এই ব্রাউজারে কিছু সতর্কতা জারি করেছে কয়েকটি নিরাপত্তা সংস্থা।
বিশ্বের অনেক দেশের ক্রোম গ্রাহক ব্রাউজার ব্যবহারে ধীরগতি পেয়েছেন। অনেকের ব্রাউজার আবার নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাচ্ছে। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এসব তথ্য জানিয়েছে। সংস্থা সূত্রে জানা গেছে, নতুন করে ক্র্যাক শঙ্কা তৈরি হওয়ায় উইন্ডোজ বা ম্যাক ব্যবহৃত ক্রোম গ্রাহককে টার্গেট করেছে সাইবার চক্র। ল্যাপটপ বা ডেস্কটপে তথ্য চুরি করতে সারাবিশ্বেই কাজ করছে বিশেষ চক্র। এমন কথাই বলেছে কয়েকটি নিরাপত্তা ও গবেষণা সংস্থা।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইতোমধ্যে গুগল ক্রোমে কয়েকটি সমস্যা শনাক্ত করা হয়েছে। অনেক গ্রাহককে টার্গেট করছে সাইবার চক্র। বিশেষজ্ঞরা বলছেন, চক্রটি টার্গেটের ব্রাউজার সিস্টেমে বিশেষভাবে তৈরি নকল ওয়েবপেজ তৈরি করছে। যার মাধ্যমে হ্যাক করা হচ্ছে সেই ডিভাইস। ক্রোমের বেশ কয়েকটি পুরোনো সংস্করণে নতুন শঙ্কা তৈরি হয়েছে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স– তিন সংস্করণের জন্যই ক্রোম ব্রাউজার নিয়মিত আপডেট হয়।
সতর্কবার্তায় কয়েকটি গবেষণা সংস্থা বলছে, ব্রাউজারে আক্রমণ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে হতে পারে বা কোনো সংস্থাকে লক্ষ্য করেও হয়ে থাকতে পারে। নির্দিষ্ট কোনো ডেস্কটপ ও ল্যাপটপ নিয়ন্ত্রণে নিতে বা নির্দিষ্ট তথ্য চুরি করতে এমন কাজ করে সাইবার চক্র। নিরাপত্তার কথা মাথায় রেখে ক্রোম সংস্করণ নিয়মিত বিরতিতে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। ম্যাক বা উইন্ডোজ সিস্টেমের জন্য সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে।
আপডেট হবে যেভাবে
প্রথমে ক্রোমের পেজ খুলে ওপরে ডান পাশের থ্রি ডট মেন্যু থেকে হেল্প অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাবাউট অংশে ক্লিক করলে তখন ক্রোম নিজে থেকেই বলে দেবে, আপডেট করে নতুন সংস্করণ ইনস্টল করার আদৌ প্রয়োজন আছে কিনা। এতে জানা যাবে, কোন সংস্করণের ক্রোম ব্রাউজার ডিভাইসে ইনস্টল রয়েছে।
মন্তব্য করুন