
শুক্রবার (১৫ জুলাই) রাতে বোমা সদৃশ একটি বস্তু খুঁজে পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালটি খালি করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত পাওয়া যায়নি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সান ফ্রান্সিসকো পুলিশ জানায়, রাত ৮:১৫ টার দিকে বোমার আতঙ্কের খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দর কর্তৃপক্ষ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। বস্তুটিকে সম্ভবত অগ্নিসংযোগকারী বলে মনে করা হচ্ছে। সতর্কতার কারণে টার্মিনালটি খালি করা হয়েছে।
রাত ৯টা ২৮ মিনিটে টুইটারে বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার ঘোষণা বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দরের এয়ারট্রেন এবং র্যাপিড ট্রানজিট স্থগিত করা হয়।
এঘটনায় শত শত যাত্রী টার্মিনাল ছাড়তে বাধ্য হন।
মন্তব্য করুন