১৬ জুলাই ২০২২, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক গাড়ির রহস্য উদঘাটন

বৈদ্যুতিক গাড়ি জ্বালানী সাশ্রয়ী। ছবি সংগৃহীত।

আপনি যদি পরিবেশ বন্ধুভাবাপন্ন হন তাহলে হয়তো শুরুতেই বলবেন বৈদ্যুতিক গাড়িতে জ্বালানি তেলের দরকার নেই, চার্জ দিলেই হলো এবং বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলার এটি একটি বিকল্প মাধ্যম। হ্যা, আপনি ঠিকই ধরেছেন। 

তবে, এগুলো ছাড়াও বৈদ্যুতিক গাড়ির আরো কিছু বৈশিষ্ট্য বা রহস্য রয়েছে। 

চলুন বৈদ্যুতিক গাড়ির সেইসব রহস্য উদঘাটন করা যাক।

জনপ্রিয়তা

বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারন আধুনিক পরিবেশ সচেতন মানুষ টেকসই স্বয়ংচালিত প্রযুক্তি গ্রহণ করছে।

একটি সমিক্ষায় দেখা যায় অক্টোবর ২০২০ থেকে অক্টোবর ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রে হাইব্রিড ( সাধারণ+ বৈদ্যুতিক) এবং বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ৩৭.২ শতাংশ। 

জ্বালানী সাশ্রয়ী

হাইব্রিড বা সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উল্লেখযোগ্যভাবে জ্বালানী সাশ্রয়ী।

কার্বন নির্গমন হ্রাস

গনমাধ্যমের দেওয়া তথ্যে জানা যায় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে যানবাহন থেকে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন নিঃসরণ করেছে। বৈদ্যুতিক গাড়ি যেহেতু তুলনামূলকভাবে কম কার্বন নির্গমন করে। ফলে পৃথিবীকে রক্ষা করতে এই গাড়ির ব্যবহার বৃদ্ধি করা জরুরি।

মেইনটেইনান্স ও মেরামত খরচ কম

গ্যাস চালিত ইঞ্জিনের একাধিক যন্ত্রাংশ সময়ের সাথে সাথে নষ্ট হতে পারে। কিন্তু বৈদ্যুতিক গাড়িতে কম  যন্ত্রাংশ অংশ থাকে এবং তা অনেক দিন পর পর ঠিক করার প্রয়োজন হয়। অন্যদিকে সাধারণ গাড়ির মত বৈদ্যুতিক গাড়িতে তেল পরিবর্তন, নতুন স্পার্ক প্লাগ বা জ্বালানী ফিল্টার প্রতিস্থাপনের জন্য মেইনটেইনান্স প্রয়োজন হয় না।  

এছাড়াও, সাধারণ গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়িতে ব্রেক প্যাডেল দ্বিগুণ দীর্ঘস্থায়ী হয়।

ট্যাক্স ক্রেডিট উপার্জন

ক্রেতারা একটি সম্পূর্ণ বৈদ্যুতিক বা প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কেনার জন্য ৭,৫০০ ডলার পর্যন্ত ফেডারেল ট্যাক্স ক্রেডিট পেতে পারেন।  ক্রেডিট পরিমাণ আপনার কেনা গাড়ির ব্যাটারির ক্ষমতার সাথে পরিবর্তিত হয়।  বৈদ্যুতিক গাড়ির ট্যাক্স ক্রেডিট কিছু নির্দিষ্ট রাজ্য এবং আপনার স্থানীয় পর্যায়েও পাওয়া যেতে পারে।

টেসলার এস মডেলের একটি বৈদ্যুতিক গাড়ি। ছবি: উইকিপিডিয়া

চমৎকার পারফরম্যান্স  

যেহেতু বৈদ্যুতিক গাড়ির ওজন প্রচলিত সাধারণ গাড়ির তুলনায় কম, ফলে এ গাড়িতে দ্রুত গতি বাড়ানো যায়। 

কনজিউমার রিপোর্ট থেকে জানা যায়, সাধারণ গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ি ভালভাবে পরিচালনা করা যায়। এই ধরনের গাড়ি পারফরম্যান্সের পাশাপাশি ড্রাইভ করার মাধ্যমে এক চমৎকার অভিজ্ঞতা দিয়ে থাকে।

এইসব সুবিধা পাওয়ার লক্ষ্যে আজই আপনি একটি টেস্ট ড্রাইভের জন্য একটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে নিতে পারেন এবং  আপনার গ্যাস চালিত গাড়ির সাথে বিবেচনা করতে পারেন৷

উল্লেখ্য, বর্তমানে টেসলা, ফোর্ড, ফ্যারাডে ফিউচার, ফিসকার, চার্জপয়েন্ট এবং লুসিড এয়ারসহ আরো অনেক কোম্পানি বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির সাথে জড়িত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০