১৪ জুন ২০২২, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেইজিংয়ের নাইটক্লাবে কোভিড সংক্রমণের পর নতুন করে কড়াকড়ি

চীনের রাজধানীতে একটি নাইটক্লাবের সাথে সম্পর্কিত কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে তাদের একটি প্রধান জেলায় স্কুল অনলাইনে স্থানান্তর করা হয়েছে। এদিকে ২ মাসেরও বেশি দীর্ঘ লকডাউন তুলে নেয়া সত্ত্বেও সাংহাইতে জীবনযাত্রা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

ভয়েস অফ আমেরিকা বাংলা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার একজন সংক্রমিত ব্যক্তি সেখানে যাওয়ার পর শহরের কেন্দ্রস্থল গংটি নাইটলাইফ এলাকায় হেভেন সুপার মার্কেট ক্লাবের সাথে যুক্ত মোট ১৬৬টি কেস পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪৫ জন ছিলেন গ্রাহক, বাকিরা কর্মী বা অন্যান্য মানুষ যাদের সাথে গ্রাহকরা পরবর্তীতে যোগাযোগ করেছিলেন।

সংলগ্ন সানলিতুন শপিং এবং ডাইনিং কমপ্লেক্সসহ পুরো এলাকাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়।

সাংহাইতে রেড রোজ বিউটি স্যালুনের পৃষ্ঠপোষকদের মধ্যে ৯ জুন কোভিড পজিটিভ সনাক্তকৃত ৩ জনের সংস্পর্শে এসেছেন ৫০২ জন । জড়িত ব্যক্তিরা ২৫ মিলিয়ন মানুষের শহর জুড়ে ১৫টি জেলা থেকে এসেছিলেন। ১ জুন আনুষ্ঠানিকভাবে লকডাউন শেষ হওয়ার পর এটা আবার প্রথম বড় আকারের বিধিনিষেধ আরোপের ঘটনা।

সাম্প্রতিক প্রাদুর্ভাব সত্ত্বেও বেইজিং সোমবার ৫১টি নতুন কেস রিপোর্ট করেছে যার মধ্যে ২২টি উপসর্গহীন।

যথেষ্ট ব্যয়বহুল হওয়া সত্ত্বেও চীন তাদের “জিরো কোভিড” নীতি বজায় রেখেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি, নীতিটি টেকসই নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১০

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১১

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১২

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৩

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৪

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৫

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৬

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৭

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৮

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১৯

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

২০