বাংলা সংবাদ ডেস্ক
১০ জুন ২০২৫, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে একমাত্র দেশ, যে খাদ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণ

গায়ানা বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসেবে খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতার স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক গবেষণায় তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক সাময়িকীনেচার ফুড’-এ। এতে বলা হয়েছে, বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে গায়ানাই একমাত্র দেশ, যে নিজের জনগণের খাদ্য চাহিদা পূরণে শতভাগ সক্ষম।

 

দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত এই দেশটির উত্তরে আটলান্টিক মহাসাগর, পূর্বে সুরিনাম, দক্ষিণে ব্রাজিল ও পশ্চিমে ভেনেজুয়েলা। জনসংখ্যা মাত্র ৮ লাখের কিছু বেশি। গায়ানার বিস্তীর্ণ কৃষিজমি, উর্বর মাটি, অনুকূল জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষিকাজ সহজ হয়েছে এবং দেশটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের খাদ্য চাহিদা পূরণেই মনোযোগী থেকেছে।

 

গবেষণায় বলা হয়, সাতটি প্রধান খাদ্য উপাদান—ফলমূল, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ্জ প্রোটিন ও শর্করার উৎস—সবক্ষেত্রেই গায়ানা নিজস্ব উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ দিক থেকে বিশ্বের আর কোনো দেশ তাদের সমকক্ষ হতে পারেনি। গবেষণাটি পরিচালনা করেন জার্মানির গটিনজেন বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎপাদনের পরিমাণ ও নাগরিকদের পুষ্টি চাহিদা মূল্যায়ন করেন ‘লাইভওয়েল ডায়েট’ নামক মানদণ্ড অনুযায়ী

 

গবেষণায় দেখা যায়, বিশ্বের ৬৫ শতাংশ দেশ যথেষ্ট পরিমাণে মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করতে পারলেও উদ্ভিজ্জ খাবার বিশেষ করে সবজি, উদ্ভিজ্জ প্রোটিন ও শর্করা উৎপাদনে ঘাটতি রয়েছে। সবজির ক্ষেত্রে মাত্র ২৪ শতাংশ দেশ প্রয়োজনীয় উৎপাদন নিশ্চিত করতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন ও শর্করার ক্ষেত্রে এ সংখ্যা আরও কম। গায়ানার পরে রয়েছে চীন ও ভিয়েতনাম। এ দুটি দেশ সাতটির মধ্যে ছয়টি খাদ্য উপাদানে প্রায় স্বয়ংসম্পূর্ণ। তবে গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি সাতটি দেশের মধ্যে মাত্র একটি দেশ পাঁচটির বেশি খাদ্য উপাদানে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে।

 

অন্যদিকে, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ তুলনামূলকভাবে খাদ্যে বেশি স্বয়ংসম্পূর্ণ হলেও ছোট দ্বীপরাষ্ট্র, আরব উপদ্বীপের দেশসমূহ এবং নিম্ন আয়ের অনেক দেশ এখনো খাদ্য আমদানির ওপর অধিক নির্ভরশীল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ম্যাকাও, কাতার ও ইয়েমেন—এ দেশগুলো কোনো একটি খাদ্য উপাদানেও স্বয়ংসম্পূর্ণ নয়।

 

গবেষণার প্রধান লেখক . জোনাস স্টেহল বলেন,

স্বয়ংসম্পূর্ণতা না থাকলেই যে তা নেতিবাচক কিছু, তা নয়। কোনো কোনো দেশের ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ খাদ্য উৎপাদনের জন্য উপযুক্ত নয়, সে ক্ষেত্রে দক্ষ উৎপাদক দেশ থেকে খাদ্য আমদানি করাই কার্যকর হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা না থাকলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় যেকোনো ধাক্কা যেমন যুদ্ধ, খরা বা রপ্তানি নিষেধাজ্ঞা- একটি দেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

 

কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আমদানিনির্ভর দেশগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। এই প্রেক্ষাপটে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ড. স্টেহলের মতে, জাতীয়তাবাদী রাজনীতির উত্থান ও বৈদেশিক নির্ভরতা কমানোর প্রবণতাও এই আগ্রহ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। তিনি মনে করেন, জনস্বাস্থ্য রক্ষায় একটি টেকসই ও স্থিতিশীল খাদ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

 

সূত্র: ডব্লিউএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০