বাংলা সংবাদ ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

 

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু টিকিটের চড়া দাম নিয়ে আয়োজক সংস্থা ফিফার ওপর চরম ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এবং ইউরোপীয় ভোক্তা সংগঠন ‘ইউরোকনজিউমার্স’ যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে ফিফার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, টিকিটের বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে ফিফা।

 

 

 

একজন দর্শক যদি প্রতিটি রাউন্ডের একটি করে মোট ৮টি ম্যাচ দেখতে চান, তবে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটের জন্য তাকে গুনতে হবে প্রায় ৫,২২৫ পাউন্ড (প্রায় ৭.৫ লক্ষ টাকা)। ২০২২ সালে ৭টি ম্যাচের জন্য এই খরচ ছিল মাত্র ১,৪৬৬ পাউন্ড। অর্থাৎ, মাত্র ৪ বছরে খরচ বেড়েছে প্রায় চারগুণ। সবচেয়ে দামি ক্যাটাগরিতে এই খরচ দাঁড়িয়েছে ১২,৩৫০ পাউন্ডে (প্রায় ১৭.৫ লক্ষ টাকা)।

 

 

 

সমর্থকদের অভিযোগ, ফিফা শুরুতে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে লোকদেখানো কিছু ‘সস্তা’ টিকিট (প্রায় ৬০ ডলার বা ৪৩০০ টাকা) ছাড়ে। কিন্তু বাস্তবে এই সস্তা টিকিটের সংখ্যা এতটাই কম যে সাধারণ সমর্থকদের কাছে তা পৌঁছানো প্রায় অসম্ভব। সমর্থক গোষ্ঠী এটিকে ‘বেইট অ্যাডভার্টাইজিং’ বা প্রতারণামূলক বিজ্ঞাপন হিসেবে অভিহিত করেছে, যা ইউরোপীয় ভোক্তা আইনের পরিপন্থী।

 

 

 

এফএসএ দাবি করেছে যে, ফিফাকে অবিলম্বের ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম কমানো-বাড়ানো) পদ্ধতি বন্ধ করতে হবে। এছাড়া টিকিট বিক্রির অন্তত ৪৮ ঘণ্টা আগে আসন সংখ্যা এবং ক্যাটাগরি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার দাবি জানানো হয়েছে। এফএসএ পরিচালক রোনান ইভেন বলেন, ‘ফিফা সমর্থকদের সামনে কেবল দুটি পথ খোলা রেখেছে। হয় চড়া দাম দাও, নয়তো খেলা দেখা বাদ দাও।’

 

 

 

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই আসরে প্রায় ৭০ লক্ষ (৭ মিলিয়ন) টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে ফিফা। যদিও ফিফা দাবি করছে তাদের বিক্রয় পরিসংখ্যান অভাবনীয় সাফল্য দেখাচ্ছে, সমর্থকদের মতে এটি সাধারণ ভক্তদের আনুগত্যের সুযোগ নেওয়া ছাড়া আর কিছুই নয়।

 

 

সূত্র: এএফপি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০