৩ সেপ্টেম্বর ২০২২, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিবেকের বন্ধ কপাট খুলে দাও

প্রতীকি ছবি

আজ যারা তৈলাক্ত জিহ্বায় তোমার পদ লেহনে ব্যস্ত
মৌমাছির মত তোমাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে
হয়তো কোনো একদিন তাদের পদ তলেই পিষ্ট হবে।
যাদের অবজ্ঞায় দূর দূর করে দূরে ঠেলে দিয়েছিলে
তোমার করুণ পরিণতিতে তারাই আফসোস করবে!

একদিন তোমার পূর্বপুরুষেরও ছিল একচ্ছত্র আধিপত্য
কী যে দোর্দণ্ড প্রতাপ ! ঠিক যেন অবিকল তোমারই মতো।
ওই পশ্চিমাকাশে অস্তমিত রক্তিম সূর্যের দিকে তাকাও
স্মরণ করো অতীতের সেই বীভৎস-বিভীষিকাময় ইতিহাস,
ভুলেও ভুলে যেও না, কারো ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।

ভবিষ্যত কে দেখেছে বলো, ক্ষণজীবী মানুষ বাঁচে কতদিন?
এই নশ্বর ধরণীতে নেই অমৃত সুধা, নিঃশ্বাসেরও নেই বিশ্বাস
তবুও কেন এত মিছে দন্ত, কেন অযাচিত ক্ষমতার বড়াই?
তাই উপহাস করে বলা যায়, এ যেন আহাম্মকের অহমিকা
তাসের ঘরে বসে রঙিন চোখে যা দেখছো, সবই মরীচিকা।

এ জন্মে যদি কোনো ভাবে পার পেয়েও যাও
ভুলে যেও না, সেই আদি ঠিকানায় আবারও ফিরে যাবে
আসামির মত দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে।
গোঁয়ার্তুমি ছেড়ে তোমার বিবেকের বন্ধ কপাট খুলে দাও
আয়ুষ্কাল ফুরিয়ে যাবার আগেই শুদ্ধ জ্ঞানে মানুষ হও।

(আপনার প্রিয় পত্রিকা বাংলা সংবাদে লিখতে পারেন আপনিও। গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি; আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। -বি.স লেখা পাঠান : banglashangbad@gmail.com)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০