বাংলা সংবাদ ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের এবার দুঃসংবাদ দিল কানাডা

বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিয়েছে কানাডা। দেশটি জানিয়েছে, চলতি বছরে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের লাগাম টানার পরিকল্পনা করেছে। স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবার ওপর চাপ কমানোর লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছে তারা।

 

শুক্রবার অভিবাসনবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীদের জন্য অনুমোদন করা হবে। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম। কানাডায় গত কয়েক বছরে বিপুল সংখ্যক অভিবাসী পাড়ি দিয়েছেন। এর ফলে দেশটিতে আবাসন সংকট দেখা দিয়েছে। এজন্য জনসংখ্যায় লাগাম টানতে দেশটির সরকার গত বছরেও বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে দেয়। আগামী মার্চে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে পারেন জাস্টিন ট্রুডো। দেশটিতে অভিবাসন হার কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন জরিপে অভিবাসীদের প্রতি জনসমর্থন প্রচুর কমতে দেখা গেছে।

 

এর আগে ২০২৩ সালে সাড়ে ছয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে অনুমোদন দেয় কানাডা। বাংলাদেশ ভারত পাকিস্তানসহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোরে অভিবাসপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে রয়েছে কানাডা। কানাডার সরকারি তথ্যমতে, ২০২৩ সালে দেশটিতে সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। কিন্তু ১০ বছর আগে ২০১২ সালে এ সংখ্যা ছিল মাত্র দুই লাখ ৭৫ হাজার। এর আগে গত বছরের শুরুতে স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংকে আগের তুলনায় দ্বিগুণ অর্থ দেখাতে হবে বলে জানান অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। ওই সময়ে জানানো হয়, আগে শিক্ষার্থীদের জীবন ব্যয় (কস্ট অব লিভিং) খরচ হিসেবে ব্যাংকে ১০ হাজার ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। কিন্তু এখন জীবন ব্যয়ের খরচ বেড়ে যাওয়ায় এটি ২০ হাজার ৬৩৫ ডলারে উন্নীত করা হয়েছে।

 

ওই সময়ে কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলোর সঙ্গে জীবন ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সমন্বয় করা হয়নি। ফলে কানাডায় আসা শিক্ষার্থীরা দেখতে পান সেখানে থাকার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০