বাংলা সংবাদ ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মূলত দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতির পর নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে নিজেদের ও মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশের পরবর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। ঢাকায় নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

 

 

২০২৪ সালের আগস্টে জেন-জি নেতৃত্বাধীন এক গণঅভ্যুত্থানে ভারতপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা দিল্লিতে পালিয়ে গেছেন। তার পলায়নের পর ভারতের প্রভাব হ্রাস পেতে থাকায় বাংলাদেশে চীন নিজেদের প্রভাব আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে।

 

 

সম্প্রতি ভারতের সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা নির্মাণে বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করে চীন, যা পশ্চিমা কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ছাড়া চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে বাংলাদেশ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। চীনের সঙ্গে কিছু বিষয়ে সম্পৃক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

তিনি আরও বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা পূরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প প্রস্তাব দিয়ে থাকে। যার মধ্যে রয়েছে মার্কিন সামরিক সরঞ্জাম ও মিত্র দেশগুলোর ব্যবস্থা। এসব চীনা ব্যবস্থার বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত অংশীদার হিসেবে চীন ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা করে আসছে, যা উভয় দেশের জন্যই লাভজনক। রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, আমাদের পারস্পরিক উপকারী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। তাই এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপও আমরা বরদাস্ত করব না।

 

 

ক্রিস্টেনসেন আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা সমর্থনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হাসিনা দেশত্যাগের পর ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি হয়েছে, যার প্রভাব পড়েছে ভিসা সেবা ও দুই দেশের ক্রিকেট সম্পর্কের ওপরও। ক্রিস্টেনসেন জানান, অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনা করছে, তবে তারা চায় নতুন সরকার শুরুতেই স্পষ্ট বার্তা দিক যে দেশটি ব্যবসার জন্য উন্মুক্ত। তিনি বলেন, বাণিজ্যিক কূটনীতি আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে, তা এগিয়ে নিতে আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

 

 

জ্বালানি কোম্পানি শেভরন কয়েক দশক ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করলেও অন্যান্য মার্কিন কোম্পানির উপস্থিতি তেমন দৃশ্যমান নয়। উচ্চ করহার ও মুনাফা দেশে ফেরত পাঠানোর জটিলতা বিনিয়োগে কিছু বাধা সৃষ্টি করেছে। বাংলাদেশে স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের কোনো শাখা নেই। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ যে সরকারই নির্বাচিত করুক না কেন, ওয়াশিংটন সেই সরকারের সঙ্গেই কাজ করবে।

 

 

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, মানবিক কার্যক্রমে যুক্তরাষ্ট্র এখনো সর্ববৃহৎ দাতা দেশ। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বড় অবদান রাখছে এবং বাংলাদেশে স্বাস্থ্য খাতে শক্তিশালী কর্মসূচি অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জাতিসংঘের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি বৈশ্বিক তহবিল কাঠামোতে স্বাক্ষর হয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ ধরনের সহায়তার কার্যকারিতা বাড়াবে। তিনি অন্যান্য আন্তর্জাতিক দাতাদের আরও বেশি দায়িত্ব নেয়ার আহ্বান জানান। ক্রিস্টেনসেন বলেন, এই বোঝা একা যুক্তরাষ্ট্র বহন করতে পারবে না। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

১০

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

১১

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

১২

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি প্রিন্স আলম, সাধারণ সম্পাদক জনি

১৩

দুর্নীতির দায়ে দুই দেশের নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

১৪

নির্বাচন ঘিরে বাংলাদেশে অপতথ্যের বিস্তার, অধিকাংশই ভারত থেকে

১৫

মিশিগানের ডেট্রয়েটে বাংলাদেশি কনসুলেট স্থাপনে মার্কিন অনুমোদনের অপেক্ষায়

১৬

এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

১৭

ইরান সংকট: মুক্তি বনাম মালিকানা বদলের অন্তহীন ফাঁদ

১৮

চাঁদে মানব শহর গড়তে ১০ বছরের টাইমলাইন দিলেন ইলন মাস্ক

১৯

নাগরিক অধিকার আন্দোলনের অগ্রদূত মার্টিন লুথার কিং জুনিয়র

২০