১৪ মে ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি হজযাত্রী সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার

হজের সব ধরনের খরচের বাইরে একজন হজযাত্রী এবার ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নেওয়ার সুযোগ পাবেন। আগের বছরও সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ ছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

পরিপত্রে বলা হয়, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। আর হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের জন্যও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনযোগ্য প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজের প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকার কিছু বেশি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে যেতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন বলে ঠিক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০