দিনভর আনন্দ-উচ্ছাসের মধ্যে দিয়ে বড়লেখা সমাজ কল্যাণ সোসাইটি অব মিশিগানের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জুন) দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতাসহ আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সংগঠনের নেতৃবৃন্দ, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিরা। কর্মব্যস্ত জীবনের ছন্দ পতনে খোলা পরিবেশে এমন বাঁধভাঙা আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো।
মিশিগানের ওয়ারেনস্থ হলমিছ পার্কে আয়োজিত উক্ত বনভোজনে অংশগ্রহকারীদের জন্য ছিলো প্রীতিভোজ, পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্রয়ে অংশ নেয়ার সুযোগ।
এতে প্রথম পুরস্কার ৭০” টিভি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার আইপ্যাড, চতুর্থ পুরস্কার বাইসাইকেল দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অনেকেই জিতে নিয়েছেন আকর্ষণীয় সব পুরস্কার।
পুরো আয়োজনে অংশ নিয়ে আয়োজনকে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য বড়লেখা সমাজ কল্যাণ সোসাইটি অব মিশিগানের সদস্যবৃন্দের পাশাপাশি আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন