নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ জুন ২০২৪, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুকন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুকন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কারও সঙ্গেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন না। বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে-চেতনায় স্বাধীনতা ধারণ করেন না। কাজেই একাত্তরের চেতনাও ধারণ করেন না।

তিনি বলেন, যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর চক্রান্ত চলেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আজ যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি- সবই কিন্তু স্বাধীনতার পিতার হাতে, মুক্তি কন্যার হাতে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বিএনপি বা বিরোধী দলের কর্মসূচির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বছরব্যাপী সারাদেশে চলবে।

এ সময় তিনি তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, এ দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান আওয়ামী লীগ। এ দেশের উন্নয়ন-অর্জন আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে। আমাদের নির্বাচনী ইশতেহারে বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, তা সেটা আমরা পূরণ করব। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে নিয়ে যাবে।

আজ সকাল সাড়ে ৭টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বাইসাইকেল র‍্যালি কর্মসূচি শুরু হয়। এই র‍্যালি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অনেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১০

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১১

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১২

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৩

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৪

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৫

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৬

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৭

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৮

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৯

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

২০