বাংলা সংবাদ ডেস্ক,
৮ জানুয়ারী ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফা বিশ্বকাপে খেলোয়াড় স্ক্যানের সিদ্ধান্ত: কারণ কী

২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়ের জন্য এআই–ভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত) ত্রিমাত্রিক ‘অবতার’ (থ্রি–ডি ডিজিটাল প্রতিরূপ) তৈরি করতে যাচ্ছে ফিফা। এর ফলে টুর্নামেন্টের সেমিঅটোমেটেড (আধা স্বয়ংক্রিয়) অফসাইড প্রযুক্তি আরও সঠিকভাবে কাজ করবে। অর্থাৎ ৪৮টি দলের ২৬ জন করে মোট ১,২৪৮ খেলোয়াড়ের ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে।

 

 

প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগের প্যাকেজ ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে মূল বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় ইনফান্তিনো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ১০৪ ম্যাচের আসন্ন বিশ্বকাপকে ‘এই গ্রহে অনুষ্ঠিত হতে যাওয়া সর্বকালের সেরা আয়োজন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এআই ‘অবতার’–এর মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত আরও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।এ প্রযুক্তির ক্ষেত্রে প্রথমে প্রত্যেক খেলোয়াড়কে স্ক্যান করার জন্য একটি বিশেষ চেম্বারে বসতে হবে।

 

 

স্ক্যানের কাজ মাত্র এক সেকেন্ডে শেষ হবে এবং একবারই করতে হবে। প্রি-টুর্নামেন্ট ফটোশুটের সময়ই এটি সম্পন্ন করা হবে। ফিফা জানিয়েছে, এই স্ক্যান খেলোয়াড়দের শরীরের অংশের মাপ সঠিকভাবে ধরে রাখবে, ফলে দ্রুত চলাফেরার সময় বা বাধাগ্রস্ত অবস্থায়ও তাঁদের নির্ভুলভাবে ট্র্যাক করা যাবে। ফিফা আশা করছে, খেলোয়াড়দের সঠিকভাবে স্ক্যান করা হলে এমন বিভ্রান্তি আর হবে না। এ প্রযুক্তি ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচে পরীক্ষিত হয়েছে। যেখানে ফ্ল্যামেঙ্গো ও পিরামিডস এফসির খেলোয়াড়দের আগেই স্ক্যান করা হয়েছিল।

 

 

এদিকে গত মাসে ফিফা জানায়, তারা এমন একটি নতুন প্রযুক্তি পরীক্ষা করছে, যা গোল হওয়ার আগে বল মাঠের বাইরে গিয়েছিল কি না, তা নির্ধারণ করতে পারবে। পাশাপাশি লাইন অব সাইটভিত্তিক (দৃষ্টিসীমা) অফসাইড সিদ্ধান্ত নিতে ‘রিয়েল-টাইম থ্রি–ডি রিক্রিয়েশন’ প্রযুক্তিও তৈরি করেছে ফিফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০