খেলাধুলা ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে ডেট, অলিম্পিকে নিষিদ্ধ ব্রাজিলিয়ান সাঁতারু আনা ক্যারোলিনা

প্যারিসে অলিম্পিক গেমস ভিলেজে প্রতিযোগীদের জন্য কার্ডবোর্ডের তৈরি বিশেষ বিছানার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষরা। গুঞ্জন ছিল অবাধ যৌনতা ঠেকাতেই এমন সিধান্ত নেওয়া হয়। এবার গেমস ভিলেজের বাইরে ডেট করতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান সাঁতারু আনা ক্যারোলিনা।

 

অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াটা যেকোনো ক্রীড়াবিদের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কারণ, অলিম্পিকে খেলতে পার করতে হয় বাছাইপর্বসহ নানা চড়াই-উতরাই। পদকের চেয়ে অনেকক্ষেত্রে অংশ নিতে পারাটাই প্রতিযোগীদের জন্য বড় হয়ে ধরা দেয়।

 

তবে ব্রাজিলের তারকা আনা ক্যারোলিনা ভিয়েরা সুযোগ পেয়েও অংশগ্রহণ করতে পারেননি। প্রতিযোগিতার আগেই দেশে ফিরতে হয়েছে তাকে। মূলত প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়াটাই কাল হলো ক্যারোলিনার জন্য।

 

ব্রাজিলের এবারের অলিম্পিকে সাঁতারের জন্য ছিলেন আনা ক্যারোলিনা। একই দলে ছিলেন ছিলেন গ্যাব্রিয়েল সান্তোস। দুজনে সাঁতারের তারকা। বাস্তব জীবনে আছে প্রেমের সম্পর্ক।

 

গত শুক্রবার ভালোবাসার শহর প্যারিসে আলো ঝলমলে রাতে উদ্বোধন হয়েছিল অলিম্পিকের। এরপরেই দুজনে রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন গেমস ভিলেজের বাইরে। আর সেটা দলের সংশ্লিষ্ট কাউকেই জানিয়ে যাননি তারা দুজনে।

 

মূলত সেখান থেকেই ক্যারোলিনা এবং সান্তোসের ওপর নাখোশ হয়েছে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ। দুজনকেই গেমস ভিলেজে ফিরে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদেই অলিম্পিকের কর্তাব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আনা ক্যারোলিনা। কর্তৃপক্ষের সঙ্গে অপমানজনক এবং আপত্তিকর ভাষায় চেঁচামেচি করেছেন বলেও জানা যায়।

 

ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির ভাষায় তার আচরণ ছিল ‘অসম্মানজনক এবং আগ্রাসী মনোভাবের।’ বিষয়টি পছন্দ হয়নি তাদের। এরপরেই তাকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়। পাঠিয়ে দেয়া হয় নিজের দেশে।

 

তবে ক্যারোলিয়ান প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস নিজের জিজ্ঞাসাবাদের পর্বে নম্র ছিলেন। নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। যে কারণে তাকে অলিম্পিকে খেলার সুযোগ দিয়েছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। দুজনেই জানিয়েছেন তারা সেইফ স্পোর্টস গাইড লঙ্ঘন করেই আইফেল টাওয়ারে ঘুরতে গিয়েছিলেন।

 

এদিকে আনা ক্যারোলিনার ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্রাজিলের এই কোচ বলেন, আমরা এখানে ব্রাজিলের জন্য লড়তে এসেছি। কোনো ছুটিতে আসিনি। আমাদের ওপর ব্রাজিলের যে ২০ কোটি জনতা ট্যাক্স প্রদান করে তাদের দায়বদ্ধতা আছে। আমরা এখানে নিছক মজা করতে পারি না।’

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০