বাংলা সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মত গুরুত্বপূর্ণ টিভি বিতর্কে হ্যারিস ও ট্রাম্প

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে মুখোমুখি হতে ফিলাডেলফিয়া পৌঁছালেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

 

মার্কিন সময় মঙ্গলবার রাত ৯টায় এবিসি নিউজে এই বিতর্ক অনুষ্ঠিত হবে।

হ্যারিস জানিয়েছেন, বিতর্কের আগে তিনি ভালো মেজাজে আছেন। তবে তিনি মনে করছেন, ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ করবেন। তার জন্য তিনি প্রস্তুত। অতীতে ট্রাম্প তার বুদ্ধিমত্তা থেকে শুরু করে জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাই সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।

হ্যারিস রিকি স্মাইলি রেডিও শো-তে বলেছেন, আমরা প্রস্তুত। আমরা এই বিষয়েও প্রস্তুত যে তিনি প্রচুর অসত্য কথা বলবেন।

গর্ভপাতের অধিকার নিয়ে হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন। রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সম্প্রতি এই অধিকারের বিরুদ্ধে রায় দিয়েছে ও ট্রাম্প তা সমর্থন করেছেন। তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

অন্যদিকে ট্রাম্প মুদ্রাস্ফীতি, অভিবাসন নীতি নিয়ে হ্যারিসকে আক্রমণ করতে পারেন। তাছাড়া এই ধরনের বিতর্কের সময় ট্রাম্প কী করবেন তা আগে থেকে আঁচ করা যায় না।

ট্রাম্পের প্রচার-পরামর্শদাতা জেসন মিলার সোমবার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে নামার আগে প্রস্তুতি নেওয়াটা কঠিন। কোনো নির্দিষ্ট পথে তা করা যায় না। আপনি জানেন না, কোন দিক থেকে কী ধরনের আক্রমণ আসবে।

সাবেক ডেমোক্র্যাট প্রতিনিধি গ্যাবার্ড প্রচার-প্রস্তুতিতে ট্রাম্পকে সাহায্য করছেন। ২০২০ সালে দলের ভিতরে তিনি হ্যারিসের সঙ্গে বিতর্ক করেছেন।

 

বিতর্কের গুরুত্ব

ট্রাম্পের বয়স ৭৮ বছর আর হ্যারিস ৫৯ বছর বয়সি। এই বিতর্কে কে কীভাবে নিজেকে তুলে ধরেন তার দিকেও দর্শক ও শ্রোতাদের নজর থাকবে।

কোনো সন্দেহ নেই অর্থনীতি, অভিবাসন নীতি, পররাষ্ট্র নীতি এবং অন্য বিষয়গুলো নিয়ে বিতর্কে আলোচনা হবে, সেই সঙ্গে কীভাবে ট্রাম্প ও হ্যারিস কথা বলছেন, যুক্তি দিচ্ছেন, প্রতিপক্ষের আক্রমণ সামলাচ্ছেন, সেগুলোও ভোটদাতাদের মনে দাগ কাটবে।

১৯৬০ সালের সেপ্টেম্বরে সেই সময়ের ভাইস প্রেসিডেন্ট নিক্সন প্রথম দেশজুড়ে সম্প্রচারিত টিভি বিতর্কে অংশ নেন। বিপক্ষে ছিলেন সেনেটর জন এফ কেনেডি। এই বিতর্কের আগে নিক্সন ছিলেন ফেভারিট। কিন্তু বিতর্কের পর নড়বড়ে জায়গায় চলে যান। শেষপর্যন্ত জন এফ কেনেডি জিতে প্রেসিডেন্ট হন।

সূত্র : ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০