৩ নভেম্বর ২০২২, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জন

প্রতিমা বিসর্জন

বাবর বখ্ত
প্রতিমা বিসর্জন

তুমি আজ শহরে, বলে গেল একজন
অলংকারের ঝংকারে
থেমে গেছে ট্রাফিকের সার্জন ।।

ট্রাফিক আইনে, হয়নি অপরাধ
তবু শহরে, জ্যাম হয়েছিল
কেউ কেউ, উৎসুক নয়নে
ঝলমলে, তোমায় দেখছিল
তোমার পাশে ছিল, তোমার একজন ।।

এ শহর বড়, শান্ত ছিল
ছিল না চোখে,কারও ক্রন্দন
প্রথম আজ, কেউ কাঁদল
দিয়ে প্রিয়জনের, বিসর্জন ।।

নদী বয়ে যায়,সুদূরে হারায়
সৃতি মনে সে, রাখে না
জীবন নদী, হয় না এমন
ভুলতে সে কভু, তারে পারে না
দয়াল ভুলতে দিও, তারে এখন ।।

ওয়ারেন, মিশিগান

 

দেবাশীষ দাশ
তুমি আমার

যতই দেখি তোমাকে প্রতিদিন ভিন্ন সাজে ভিন্ন রূপে,
খুঁজে পাই নূতন করে নূতন ভাবে আলিঙ্গনে।
তোমার ঐ চোখের তারায় লুকিয়ে
থাকা ভালোবাসার হাতছানি,
আমার হৃদয় মাঝে বাজিয়ে
বেড়ায় অনুভূতির সুরখানি।
প্রতিদিন খুঁজি তোমায় মনেপ্রাণে
কাছে পেতে, ভুলে যাই তুমি আমার
ধরা ছোঁয়ার অনেক দূরে।
মনে মনে অনুভবে আছো তুমি আমার চারপাশ ঘিরে, শয়নে স্বপ্নে
আসো তুমি রোজ রোজ খুব ধীরে ধীরে।
এভাবেই এসো তুমি বার বার
আমাকে তোমার ভালোবাসা শুধাবার, অপেক্ষায় রইবো তোমার
প্রতিদিন বার বার,
আবার কবে আসবে হে প্রিয় আমার।

ওয়ারেন, মিশিগান

 

জ্বলে ওঠো বাংলাদেশ

এখন সময় নয়
লজ্জায় মুখ লুকাবায়
এখন সময়
বিসুবিয়াসের জ্বালা বুকে
ঘুরে দাঁড়াবার।
এখন সময় নয়
তিথোনাস পাখির মতো
ভেতরে ভেতরে কাঁদিবার।
এখন সময় নয়
কুনো ব্যাঙের মতো
আয়েসী সময় কাটাবার।
এখন সময়
ধর্ষক,সন্ত্রাসী ও লুটেরাদের
মুখোমুখি দাঁড়াবার।
এখন সময়
যারা এই বাংলায়
বিষ বৃক্ষের বীজ রোপণ করে
তাদের সমূলে ধ্বংস করার।
এখন সময়
পুনরায় ষ্ট্রিগারে হাত রাখার।

ওয়ারেন, মিশিগান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০