৪ অক্টোবর ২০২৩, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিনিধি পরিষদের স্পীকার কেভিন ম্যাকার্থী অপসারিত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রতিনিধি পরিষদের স্পীকারকে তাঁর পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেন।

রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থীকে অপসারণের পক্ষে ২১৬ ভোট, বিপক্ষে ২১০ ভোট পড়ে।এ ছিল তাঁর নিজের দলের তরফ থেকে এক বিরল চ্যালেঞ্জ।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য ম্যাট গেইটজ ভোট গ্রহণে বাধ্য করতে সোমবার রাতে একটি প্রস্তাব উত্থাপন করেন যেখানে ম্যাকার্থীর নেতৃত্ব সম্পর্কে হতাশা প্রকাশ করেন। এর ঠিক আগে গত সপ্তাহে রক্ষনশীলদের ব্যয়ের অগ্রাধিকার সহ সরকারের অর্থায়ন প্রস্তাব পাশ করাতে ম্যাকার্থী ব্যর্থ হন।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যগরিষ্ঠতার অর্থ হলো,ম্যাকার্থীকে অপসারেণর জন্য গেইটজ’এর প্রয়োজন ছিল ডেমক্র্যাটদেরসহ কয়েকজন রিপাবলিকানের সমর্থন।

রিপাবলিকান সদস্য টম কোল মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ভেতরেই সমদলীয় সদস্যদের সতর্ক করে বলেন,“ আমাদেরকে বিশৃঙ্খলায় ঠেলে দেয়ার আগে ভাল মতো করে ভেবে দেখুন আমরা স্পীকার পদ ত্যাগ করলে আমরা কোথায় যাচ্ছি”।

প্রতিনিধি পরিষদের ফ্লোরে বিতর্কের সময় গেইটজ জবাবে বলেন,“আমার মনে হয় না কেভিন ম্যাকার্থীর বিরুদ্ধে ভোট দেয়ায় কোন ধরণের বিশৃঙ্খলা হবে। আমার মনে হয় ৩৩ লক্ষ কোটি ডলার বিশৃঙ্খল অব্স্থায় রয়েছে এবং ২২ লক্ষ কোটি ডলার বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে”।

শাট ডাউন এড়ানোর জন্য ম্যাকার্থী সংক্ষিপ্ত মেয়াদের জন্য অর্থায়নের জন্য ডেমক্র্যাটদের ভোটের উপর নির্ভর করার কয়েক দিন পর গেইটজ এর এই চ্যালেঞ্জ আসলো।

কয়েক দফা ভোটের পর জানুয়ারি মাসে ম্যাকার্থী প্রতিনিধি পরিষদের স্পীকার হন। সেই সময় গেইটজ এবং অন্যান্য রিপাবলিকান তাঁর প্রার্থিতার বিরোধীতা করেছিলেন। একটি বিষয়ে ছাড় দেওয়ায় ম্যাকার্থী তখন নির্বাচিত হয়েছিলেন আর তা ছিল এ বিষয়ে সম্মত হওয়া যে কোন একজন মাত্র সদস্য স্পীকারকে সরানোর জন্য প্রতিনিধি পরিষদে ভোটের আহ্বান জানাতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০