বাংলা সংবাদ ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকৃতির পালাবদল জানান দিচ্ছে, এসে পড়েছে শীত

প্রকৃতির পালাবদল জানান দিচ্ছে, এসে পড়েছে শীত। রাজধানী ঢাকার আবহাওয়ায় এখনও খুব বেশি শীতের প্রভাব না পড়লেও ঢাকার বাইরে বেশ ভালোভাবেই শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে।এই সময় অন্যতম একটি কঠিন কাজ হলো আলস্য ছেড়ে শীতের সকালে বিছানা থেকে ওঠা। তবে কাজের প্রয়োজনে আরামদায়ক বিছানা ছাড়তেই হয়।

 

তাই শীতের সকালে ঝটপট ঘুম তাড়াতে এবং একইসঙ্গে আরাম ও পুষ্টি পেতে চুমুক দিতে পারেন উষ্ণ কোনো পানীয়তে। শীতের সকালে কোন পানীয়গুলো উপকারী? চলুন জেনে নেওয়া যাক।

আদা-লেবু চা

আদা এবং লেবুও চা শীতের সকালের জন্য একটি উপকারী পানীয় হতে পারে। আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরকে উষ্ণ করতে এবং পেশী প্রশমিত করতে সাহায্য করে। লেবুতে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মৌসুমী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এই চা তৈরি করার জন্য গরম পানিতে কয়েক টুকরা আদা যোগ করুন এবং অর্ধেক লেবু চেপে নিন। এবার চুমুক দিন উষ্ণ এই পানীয়তে।

 

হলুদ দুধ

গোল্ডেন মিল্ক, হলুদ দিয়ে তৈরি একটি পানীয়। এটি প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। হলুদে কারকিউমিন রয়েছে, যা হার্টের স্বাস্থ্যের উন্নতিসহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধা দেয়। গরম দুধে এক চা চামচ হলুদের গুঁড়া মেশান, তার সঙ্গে যোগ করুন এক চিমটি কালো মরিচ (শরীরে কারকিউমিন শোষণ করতে সাহায্য করার জন্য), এবং ইচ্ছা হলে মধু দিয়ে মিষ্টি করুন।

 

দারুচিনি-মধুর পানি

দারুচিনি এবং মধুর মিশ্রণ আপনার বিপাক ক্ষমতা বাড়িয়ে দেবে। দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করতে পারে, এটি শীতের সকালের পানীয় হিসেবে দুর্দান্ত। শুধু একটি দারুচিনির টুকরা বা আধা চা চামচ দারুচিনি গুঁড়া গরম পানিতে যোগ করুন, এরপর এক চা চামচ মধু মিশিয়ে নাড়ুন। শীতের সকালে এই পানীয় আপনার জন্য দারুণ আরামদায়ক হবে।

 

ক্যামোমাইল-ল্যাভেন্ডার চা

ক্যামোমাইল এবং ল্যাভেন্ডার শান্ত প্রভাবের জন্য সুপরিচিত, এই চা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও কাজ করে। বিশেষ করে শীতের মাসগুলোতে এই সমস্যা বেশি দেখা দেয়। ক্যামোমাইল হালকা ধরনের তাই হজমে সহায়তা করে, ল্যাভেন্ডার প্রশান্তিদায়ক সুবাস যোগ করে। এই চা তৈরি করার জন্য কয়েক মিনিটের জন্য গরম পানিতে ক্যামোমাইল এবং ল্যাভেন্ডার মিশিয়ে জ্বাল দিন। তৈরি হয়ে গেলে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০