২ সেপ্টেম্বর ২০২২, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পালঙ্ক সাজাইলাম গো’ গানটির গীতিকার রেহানা বেগম!

সিলেটের বাউল শিল্পী রেহানা বেগমের রয়েছে বিয়ের গীতের বেশ কিছু অডিও অ্যালবাম

সিলেটের সংগীতশিল্পী তসিবা বেগম গত বছরের ৩০ জুলাই ঢাকার মেট্রোরেল ডিপোতে ধারণকৃত দেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদিতে গেয়েছেন ‘পালঙ্ক সাজাইলাম গো’ গানটি। ইতিমধ্যে গানটি দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়েছে।

গানটি সিলেট অঞ্চলের সংগৃহীত গান হিসেবে অনুষ্ঠানে বলা হয়। গানটিতে ফিউশন অংশে কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের সব আয়োজনের নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

সেই ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত গানটির গীতিকার সিলেটের বাউল শিল্পী রেহানা বেগম এমন দাবি করে গত ১৩ মে বাউল চন্দন মিয়া ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই গানটির গীতিকার দাবি করা বাউল শিল্পী রেহানা বেগম নিজেই গানটি গেয়ে শোনান। এ বিষয়ে বাউল শিল্পী রেহানা বেগমের মেয়ে শিল্পী এস আর মুন্নি বাংলা সংবাদকে জানান, ১৯৮৫ সালে আমার মা রেহানা বেগম ‘পালঙ্ক সাজাইলাম গো’ গানটি রচনা করেন। তখন বহু বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমে তিনি গানটি পরিবেশন করেন। অনেক প্রবীণ শিল্পী রয়েছেন যাঁরা সাক্ষী এই গানটি আমার মায়ের লেখা। সিলেটের শিল্পী তসিবা বেগম গানের কিছু কথা বদলে দিয়ে গানটি ইত্যাদি’তে গেয়েছেন। আমি নিজেও একজন শিল্পী। গান গাওয়ার ক্ষেত্রে গীতিকারের নাম সম্মানের সাথে নেওয়া উচিত বলে মনে করি।” গানটি বিষয়ে জানতে চাইলে সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা বাউল চন্দন মিয়া জানান, ১৯৮৬/৮৭ সালের দিকে জাউয়া বাজারের শাহজালাল অডিও কমপ্লেক্স হতে এই গানের অডিও ক্যাসেট প্রকাশিত হয়। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সিলেটের একজন শিল্পী গানটি গেয়ে বেশ খ্যাতি পেয়েছেন কিন্তু সেখানে গানটির গীতিকারের নাম নেই এটা খুবই দুঃখজনক। বাংলার মানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদির উচিত ছিল গানটি সম্পর্কে আরও জেনে বুঝে পরিবেশন করার।

বাউল শিল্পী রেহানা বেগমের রয়েছে বিয়ের গীতের বেশ কিছু অডিও অ্যালবাম। তিনি সিলেট বেতারের তালিকাভুক্ত শিল্পী। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মঞ্চে এখনও লোকগান গান করেন তিনি। রেহানা বেগম বিয়ের গীতি লিখে সমৃদ্ধ করছেন সিলেটের লোকজ সংস্কৃতির ভাণ্ডারকে।

রেহানা বেগমের লেখা ‘পালঙ্ক সাজাইলাম গো’ গানের কথাগুলো

আমি পালঙ্ক সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া, ঐ পালঙ্কে বইবা দামান আনন্দিত হইয়া। পালঙ্ক সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া।

কইন্নার মায়ে কান্দইন দেখি মাথায় হাত মারিয়া এতো মায়ার ঝিয়াই আমার কেমনে দিতাম বিয়া ( আমি পালঙ্ক সাজাইলাম… )

কইন্নার বাবায় কান্দইন দেখি মাথায় হাত মারিয়া এতো মায়ার ফুড়ি আমার কেমনে দিতাম বিয়া (আমি পালঙ্ক সাজাইলাম… )

কইন্নার বইনে কান্দইন দেখি হাতে হাত রাখিয়া এতো মায়ার বইন আমার কেমনে দিতাম বিয়া ( আমি পালঙ্ক সাজাইলাম… )

রেহানায় কয় কান্দইন কইন্নায় আনাইয়া বিনাইয়া আল্লাহর হুকুম থাকবায় ভালা স্বামীর ঘর গিয়া। (আমি পালঙ্ক সাজাইলাম… )

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০