২২ জুন ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাত্রীর শরীরের কতটুকু অংশ দেখা জায়েজ?

বিয়ে ইসলামি শরিয়তের এক গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো—তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা রুম:২১)

 

পবিত্র বন্ধনের প্রথম সূত্র হলো পাত্র-পাত্রী পরস্পরকে দেখা। এ ব্যাপারে প্রচুর উৎসাহমূলক বক্তব্য এসেছে হাদিসে। পাত্র-পাত্রী একে অন্যের সঙ্গে কথা বলতে পারবে। তবে, নির্জনে পাত্র-পাত্রীর একত্র হওয়া বৈধ নয়। বিয়ে করতে ইচ্ছুক পাত্রের জন্য পাত্রীর শুধু চেহারা এবং দু’হাত কব্জি পর্যন্ত ও দু’পা টাখনুগিরা পর্যন্ত দেখা জায়েজ। এ ছাড়া অন্যকোনো অঙ্গ, এমনকি হাতের কব্জি থেকে উপরের অংশ এবং পায়ের গিরার উপরের অংশ দেখাও নাজায়েজ। আর পাত্রীর হাত বা কোনো অঙ্গ স্পর্শ করাও জায়েজ নয়। পাত্রের জন্য পাত্রীকে আংটি পরিয়ে দেওয়াও জায়েজ নয়। আংটি পরিয়ে দিতে চাইলে পাত্রপক্ষের মেয়েদের কেউ গিয়ে পরিয়ে দিতে পারে। অথবা পাশে পাত্রীর মাহরাম যারা থাকে তাদের কাছে দিয়ে দেওয়া যেতে পারে।

 

উল্লেখ্য, পাত্রী দেখার সময় পাত্রের বাপ-ভাই, বন্ধুবান্ধব কেউ সঙ্গে থাকতে পারবে না। এমনকি পাত্রের প্রকৃত বাবার জন্যও বিয়ের আগে হবু পুত্রবধূকে দেখা বৈধ নয়। (সুরা নিসা: ২৩, তাফসিরে মাজহারি: ২/২৫৪)। পাত্র-পাত্রী পরস্পরের দেখাদেখির পর পাত্রের পক্ষ থেকে পাত্রীকে কিংবা পাত্রীর পক্ষ থেকে পাত্রকে হাদিয়া দেওয়া জায়েজ আছে। (কিতাবুন নাওয়াজেল: ৮/২৮)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০