বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

পাকিস্তান ভ্রমণে নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাওয়ায় পাকিস্তানের বিষয়ে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়েছে, অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তানকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ স্তরটি উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। এ ধরনের সতর্কবার্তা জারি করা অঞ্চলে যে কোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

 

 

 

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবন হতে পারে। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল-৪: ডু নট ট্রাভেল (ভ্রমণ করবেন না) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটিকে সর্বোচ্চ সতর্কতার স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, লেভেল-৪ এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। সেখানে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে।

 

 

 

পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, লেভেল-৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির নির্দেশনা দেয়। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে ভ্রমণ পরিকল্পনা নতুন করে বিবেচনার পরামর্শ দেওয়া হয়। আর লেভেল-৪ হলো সর্বোচ্চ সতর্কতা। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০