বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৬ নভেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ বছর ধরে কুমিল্লায় ডেমু ট্রেন চলাচল বন্ধ

যথাযথ প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লায় মেরামতের অভাবে স্থায়ীভাবে অচল হয়ে গেছে বেশ কিছু ডেমু ট্রেন। কুমিল্লার লাকসাম ও চট্টগ্রামের লোকশেডে পড়ে আছে ট্রেনগুলো। সাধারণ যাত্রীদের দাবী, এই ট্রেনগুলো সচল হলে ট্রেন যাত্রায় ভোগান্তী কমবে তাদের। স্টেশন মাষ্টার জানান, বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।

 

২০১২ সালে চীন থেকে আমদানি করা হয়েছিলো ২০টি ডেমু। খরচ হয় প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। ৩০ বছর সেবা দেয়ার কথা থাকলেও ২০২০ সালে মাত্র ৮ বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া চার সেট ডেমুর সবই এখন অচল। তিন কোচ ও দুই ইঞ্জিন বিশিষ্ট ডেমু ট্রেনটি জুড়ে শুধুই মরিচা। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় সিট, পাখা ও দুই ইঞ্জিনের ভাঙাচোরা অংশ।

 

কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর রুটে ২০ জোড়া ট্রেন এবং কুমিল্লা-ঢাকা ও কুমিল্লা-চট্টগ্রাম রুটে ৩৪ জোড়া ট্রেনসহ লোকাল ও আন্ত:নগর মিলিয়ে মোট ট্রেন ছিলো ৫৪ জোড়া। এরমধ্যে ৫ বছরে বন্ধ হয় ১৮ জোড়া ট্রেন। যার মধ্যে ডেমু রয়েছে ৪ জোড়া।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেন অপ্রতুল। ডেমু বন্ধে সেই সংকট আরো প্রকট হয়ে উঠেছে। সংস্কার করে পুনরায় ট্রেনগুলো চালু করা হবে এমনটাই দাবী সাধারণ যাত্রীদের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০