বাংলা সংবাদ ডেস্ক
১২ জুলাই ২০২৪, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই নেই : ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো অধিবেশনের শেষ দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাইডেনের নিজের দলের একাংশ তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে।

জো বাইডেন বলেন, ‘উত্তরাধিকারের কথা ভেবে এই নির্বাচনে আমি লড়ছি না। যে কাজ শুরু করেছিলাম, তা শেষ করার জন্য এই নির্বাচনে আমাকে লড়তে হবে। কাজের গতি কমে গেছে বলে আমি মনে করি না।’

সম্প্রচার মাধ্যম সিএনএনে কিছুদিন আগেই মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হয়েছিলেন বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের হয়ে এবার তিনি প্রেসিডেন্ট প্রার্থী। সেই বিতর্কের সময় শারীরিকভাবে যথেষ্ট সতেজ ছিলেন না বাইডেন। উত্তর দিতে দিতে কথার খেই হারিয়ে ফেলেছেন। বিতর্ক অনুষ্ঠানের মধ্যে কার্যত ঘুমিয়ে পড়েছেন। পরে তিনি বলেছেন, দীর্ঘ সফরের কারণেই ওইদিন তিনি খুব সুস্থ ছিলেন না।

বাইডেনের আচরণ দেখে অবশ্য ডেমোক্রেটদের একাংশও তার বিরুদ্ধে সরব হয়েছে। তারা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানো উচিত। আগামী চার বছর তিনি সুস্থভাবে সরকার চালাতে পারবেন না। ট্রাম্পের প্রচারের অন্যতম বিষয় হলো বাইডেনের বয়স ও শারীরিক অবস্থা।

এই পরিস্থিতিতে বাইডেনকে বারবার এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গতকাল বৃহস্পতিবারও তার অন্যথায় হয়নি। ন্যাটো সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাইডেনকে। সেখানে তিনি বলেন, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। যে কাজ তিনি শুরু করেছেন, সে কাজ শেষ করতে হবে তাকে। নইলে যে আমেরিকার স্বপ্ন তিনি দেখিয়েছেন, তা অসম্পূর্ণ থেকে যাবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।

ক্রেমলিনকে আক্রমণ

সংবাদ সম্মেলনে বাইডেনকে প্রশ্ন করা হয়, তিনি অদূর ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চান কি না? জবাবে বাইডেন বলেন, পুতিন আলোচনার পরিসর খোলা রাখেননি। তা-ই আপাতত পুতিনের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই তার।

বাইডেন বলেন, ‘ক্রেমলিন মিথ্যে বলে। এখনও পর্যন্ত যুদ্ধে তারা তিন লাখ ৫০ হাজার সেনা হারিয়েছে। তারপরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ তবে একইসঙ্গে তিনি বলেন, পুতিন যদি চান, আলোচনার পরিসর তৈরি করেন, তাহলে তার সঙ্গে বৈঠক করতে বাইডেনের আপত্তি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০