২৯ অক্টোবর ২০২৩, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরে জো বাইডেন-শি জিনপিং বৈঠক

ওয়াশিংটনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। তবে শুক্রবার এসব বৈঠক শেষেও আসেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত সম্মেলনের ঘোষণা।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কূটনীতিক যোগাযোগ স্থাপনের পর ওয়াং যুক্তরাষ্ট্র সফরে আসেন , যা দুই নেতার মুখোমুখি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী মাসে সানফ্রানসিসকোয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হতে পারে।

শুক্রবার দিনের শেষে টেলিফোন ব্রিফিংয়ে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সংবাদদাতাদের জানান, এই “লক্ষ্যে” কাজ আগাচ্ছে।

তিনি বলেন, “দুই পক্ষ আশ্বাস দিয়েছে, তারা একসঙ্গে নভেম্বরে সানফ্রানসিসকোয় প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট শি’র বৈঠক আয়োজনের জন্য কাজ করবে।”

কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, চীন পক্ষ সাধারণত এ ধরনের বৈঠকের ক্ষেত্রে সময়সীমা একদম কাছে চলে না আসা পর্যন্ত ঘোষণা দেওয়া থেকে বিরত থাকে।

বাইডেন শেষ বার শির সঙ্গে গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন পররাষ্ট্র মন্ত্রকে বৃহস্পতিবার ওয়াংয়ের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। এর আগে, দিনের প্রথম অংশে তারা আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে ব্লিংকেনের সঙ্গে ২ ঘণ্টার বৈঠকের আগে ওয়াং সংবাদদাতাদের বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও স্বয়ংসম্পূর্ণ আলোচনা হওয়া উচিত”, যাতে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কম হয় ও তারা “স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই উন্নয়নের পথে ফিরে যেতে পারে”।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০