৯ অগাস্ট ২০২৩, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরবাউলের হাতে ‘বাংলা সংবাদ’

সম্প্রতি আমেরিকায় একটানা ২৫টি শো শেষ করলেন দেশ সেরা রকলিজেন্ড জেমস । সর্বশেষ কনসার্ট ছিল মিশিগানে। ২০ হাজারেরও বেশি দর্শকের উন্মাদনায় মুখর হয় মিশিগানের এই কনসার্ট। আন্তর্জাতিকমানের কোনো তারকা ছাড়া এমন দর্শক সমাগম মিশিগানের মাঠে এর আগে দেখা যায়নি।

অনুষ্ঠানে নগরবাউল জেমস’র সাথে বিভিন্ন কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাৎ হয়। হয় শুভেচ্ছা বিনিময় । তারই ধারাবাহিকতায় মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল ফেরদৌস শুভেচ্ছা জানান এই রকস্টারকে। রকলিজেন্ড জেমস’র হাতে তুলে দেন মিশিগানের সবচাইতে জনপ্রিয় বাংলা পত্রিকা ‘বাংলা সংবাদ’।

কনসার্টে নগরবাউল জেমস’র সাথে সাক্ষাৎ প্রসঙ্গে ইকবাল ফেরদৌস বলেন, ‘শৈশব-কৈশোর থেকে তার গান শুনেই বড় হয়েছি । যুক্তরাজ্যে আমি যখন বেতার বাংলায় উপস্থাপনা করি, তখন তাঁর সাথে একবার কথা হয়েছিল ।

জেমস ভাইয়ের সাথে সাক্ষাৎটি মূলত অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম ভাইয়ের জন্য। তার উদ্যোগেই এবারে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে নগরবাউলের এই এক্সক্লুসিভ শো সম্ভব হয়েছে । মিশিগানে তাঁর কনসার্টটি গোটা বাঙালি কমিউনিটি দীর্ঘদিন মনে রাখবে । এমন আনন্দঘন মুহূর্তে জেমস ভাইর হাতে ‘বাংলা সংবাদ’ পত্রিকাটি তুলে দিলাম । কথা বললাম স্থানীয় কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে। সত্যিই এ এক দারুণ  অভিজ্ঞতা।’

উল্লেখ্য, ইকবাল ফেরদৌস মিশিগান থেকে নিয়মিত প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। যুক্তরাজ্যের বেতার বাংলায় দীর্ঘদিন উপস্থাপনা ও অনুষ্ঠান প্রযোজনা করেছেন ইকবাল। এর বাইরে গুণী মানুষদের নিয়ে ডকুফিকশন ‘মাই স্টোরি’ সঞ্চালনা করেন এই মিডিয়া ব্যক্তিত্ব। এছাড়া একজন সাংস্কৃতিক উদ্যোক্তা হিসেবেও তার সুনাম রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১০

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১১

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৩

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৪

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৫

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৬

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৭

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৮

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৯

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

২০