২ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিন দিন জনপ্রিয় হচ্ছে কালিনারি আর্টস

বাংলাদেশের পর্যটন শিল্পে লেগেছে নতুনত্বের ছোঁয়া। দেশের প্রতিটি বিভাগীয় শহর সহ জেলা কিংবা উপজেলা শহরেও এখননির্মিত হচ্ছে বিলাসবহুল হোটেল, রিসোর্ট।

আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্টে বাড়ার সাথে সাথে এই শিল্পে বাড়ছে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মের সুযোগ। এ ছাড়াও সমগ্র পৃথিবীজুড়ে জনপ্রিয় হচ্ছে কালিনারি আর্টস। যথাযথ প্রশিক্ষণ করা লোকগুলোর জন্য রয়েছে তারকা হোটেলগুলোতে রয়েছে কাজের সুযোগ।

রন্ধনসংক্রান্ত পড়ালেখাকে বলে ‘কালিনারি আর্টস’। পৃথিবীর বিভিন্ন দেশে এই শিল্প নিয়ে পড়ালেখার সুযোগ রয়েছে। বাংলাদেশেও আছে বেশ কয়েকটি স্বীকৃত ইনস্টিটিউট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসব ইনস্টিটিউট থেকেশিক্ষাগত যোগ্যতার সনদ নেওয়া যায়।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আওতায় চারটি মূল বিষয়ের ওপরডিপ্লোমা বা শর্ট কোর্স করা যায়। যেমন ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউস কিপিং ম্যানেজমেন্ট, কালিনারি আর্টস বা ফুড অ্যান্ডবেভারেজ প্রোডাকশন ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ম্যানেজমেন্ট। যাঁরা রান্না নিয়ে পড়তে চান বা শেষ হতে চান, তাঁরা বেছেনিতে পারেন কালিনারি আর্টস বা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন।

আমরা সকলেই জানি কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হলো, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীকে দক্ষ করে তোলা, তাঁকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করা। বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে নিয়ম অনুসারে যে কেউ এসএসসি পাস করলেইট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবেন।

মূলত বাংলা ও ইংরেজির প্রাথমিক বিষয়গুলো লিখতে, বুঝতে ও বলতে পারাই এই বিষয়ে পড়ার যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। বয়সেরও কোনো করে যাচ্ছেন। বাধ্যবাধকতা নেই। যে কোনো বয়সেই আপনি এই বিষয়ে কোর্স সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশে এই বিষয়ে নেয়া প্রশিক্ষণ ও সনদের গ্রহণযোগ্যতা রয়েছে সারা বিশ্বে। সনদের জন্য নির্দিষ্ট কালিনারি প্রতিষ্ঠান থেকেকোর্স বা ডিপ্লোমা শেষে বোর্ডের অধীনে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা দিতে হয়।

এ বিষয়ে চট্টগামে হোটেল ম্যানেজমেন্ট শিক্ষার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘চিটাগাং ট্যুরিজম এন্ড হসপিটালিটি’র কর্ণধার মুহাম্মদসেলিম উদ্দিন জানান, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদিত ১ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স এবং ৩ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স। কোর্সগুলো হলো ডিপ্লোমা-ইন-হোটেল ম্যানেজমেন্ট,

ডিপ্লোমা-ইন-ফুড প্রিপারেশন এন্ডকালিনারী আর্টস, ডিপ্লোমা-ইন ফুড এন্ড বেভারেজ সার্ভিস এবং সার্টিফিকেট কোর্স ইন-ফুড প্রোডাকশন, ফ্রন্ট ডেস্কম্যানেজমেন্ট, ফুড এন্ড বেভারেজী সার্ভিস, বেকারি, পেষ্টি এবং হাউজ কিপিং কোর্স। বিদেশে কারিয়ার গড়তে আগ্রহীগণের জন্যবৃটিশ এওয়ার্ডিং বডি Confederation of Tourism & Hospitality, UK স্বীকৃত ডিপ্লোমা কোর্সও রয়েছে। এসএসসি ও এইচএসসি উত্তীর্ণসহ ডিগ্রি, মাস্টার্স যে কেউ এই কোর্সে ভর্তিহতে পারবেন। কোর্সের জন্য প্রণীত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতার অর্জনে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কালিনারি আর্টস নিয়ে পড়ালেখার অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে। রাজধানী শহর ঢাকায় ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অব কালিনারি আর্টস প্রতিষ্ঠানটিতে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বিভাগের চারটি বিষয়ের ওপর প্রশিক্ষণনেওয়া যাবে।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট বাংলাদেশেও ফুড প্রিপারেশন অ্যান্ড কালিনারি আর্ট নিয়ে পড়তেপারেন। তিন মাসের কোর্স শেষে পাওয়া যাবে সনদ। কালিনারি বিষয়ে শর্ট কোর্স ও ডিপ্লোমা করা যাবে। বাংলাদেশ হোটেলম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, অ্যাডভান্স হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, টনি খান কালিনারি ইনস্টিটিউট, টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, রিজেন্সি হসপিটালিটিট্রেনিং ইনস্টিটিউট, ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, মাস্টার শেষ ইনস্টিটিউট বাংলাদেশসহ বেশ কিছুপ্রতিষ্ঠানে। বর্তমানে রাজধানী শহর ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরে রয়েছে এই বিষয়ের প্রতিষ্ঠান ।বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট শহরে গড়ে উঠেছে অনেকগুলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো হতে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেইইউরোপ, আমেরিকার খ্যাতনামা প্রতিষ্ঠানে সফলতার সাথে কাজ

আধুনিক বিশ্বের আন্তর্জাতিক বাজারে পশ্চিমা এবং পূর্বের খাবারের মধ্যে এখন খুব পার্থক্য নেই। রন্ধন শিল্পের শিক্ষার্থীরাবাংলাদেশে বসেই শিখে নিতে পারছেন বিশ্বের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন রান্নার রেসিপি। প্রচীনকালে মানুষ শুধু আগুনে পুড়িয়েখাবার খেত। পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্মে জাতি থেকে জাতিতে রান্না শিল্পের মর্যাদা পেয়েছে। বর্তমানে ভালো রান্নার জন্য পৃথিবীজুড়ে কত আয়োজন, টিভি জুড়ে আছে রান্নার অনুষ্ঠান, রিয়েলিটি শো, রেসিপির বই, ফুড কম। আর তাই সমগ্র দুনিয়াজুড়ে দিন দিন জনপ্রিয় হচ্ছে কালিনারি আর্টস।

(লেখক: কোর্স কো-অর্ডিনেটর, সিটিএইচ।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০