বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহে সতর্ক হোন: কী করবেন, কী এড়িয়ে চলবেন

দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই তাপপ্রবাহ দেখা দিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা শরীরের ওপর চাপ বাড়ায় এবং অসুস্থতার ঝুঁকি সৃষ্টি করে। তাই গরমে খাবার, পোশাক ও দৈনন্দিন অভ্যাসে সচেতনতা জরুরি।

 

গবেষকরা পরামর্শ দিয়েছেন, শুধু গরম নয়, সারা বছরই তাপমাত্রা পর্যবেক্ষণ করা স্বাস্থ্য রক্ষায় সহায়ক। আইসিডিডিআরবি’র তথ্য অনুসারে ২ দিনের বেশি তাপপ্রবাহ থাকলে করণীয় ও সতর্কতা :

 

যা করণীয় :

১. মাথা ঢেকে রাখুন : ছাতা, টুপি বা ওড়না ব্যবহার করুন।

২. ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন- অন্য কাপড়ের তুলনায় সুতি কাপড় ভালো।

৩. প্রচুর পানি পান করুন, এমনকি পিপাসা না পেলেও। স্যালাইন বা লবণ-চিনির মিশ্রণ উপকারী হতে পারে।

৪. ছায়াযুক্ত স্থানে থাকুন, রোদে অনেক সময় ধরে কাজ করলে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিন।

৫. নিয়মিত গোসল করুন বা শরীরে পানি ঢেলে ঠান্ডা রাখুন।

৬. সহজপাচ্য খাবার খান- ভাত, ডাল, সবজি, ফলমূল ইত্যাদি।

 

যা এড়িয়ে চলা উচিত :

১. রোদে দীর্ঘ সময় থাকা, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

২. বাসি খাবার, তেল-মশলাযুক্ত ও ভারী খাবার।

৩. একটানা কষ্টসাধ্য কাজ, বিশেষ করে খোলা জায়গায়।

৪. অ্যালকোহল, চা বা কফির মতো পানীয়- এগুলো পানিশূন্যতা বাড়াতে পারে।

 

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন :

১. শরীরের হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়া বা ঘাম বন্ধ হয়ে যাওয়া।

২. মাথা ঘোরা, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা।

৩. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা প্রস্রাবের রঙ গাঢ় হওয়া।

৪. অজ্ঞান হয়ে যাওয়া বা অসংলগ্ন আচরণ।

এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত ছায়ায় বা শীতল স্থানে রোগীকে নিয়ে যান, শরীরের তাপমাত্রা ঠান্ডা করুন এবং সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

বিশেষভাবে ঝুঁকিপূর্ণ যারা :

১. শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তি।

২. রিকশাচালক, নির্মাণ শ্রমিক, কৃষক- যারা খোলা আকাশের নিচে কাজ করেন।

৩. দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা রোগী (যেমন : হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০