৩ জুন ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় চালকের ১৫ বছরের কারাদণ্ড

গত বছর ডেট্রয়েটে একটি সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় দায়ী চালক আলিয়াহ দাজ ঝানে রেনি গ্লেনকে ৭ থেকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে মিশিগানের আদালত। ২৭ জুন তাকে মিশিগান সংশোধন বিভাগের একটি কেন্দ্রে পাঠানো হয় বলে জানিয়েছে ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের অফিস।

 

ঘটনাটি গত বছরের ১০ অক্টোবর। যখন হ্যামট্রামিক পুলিশ কর্মকর্তারা গ্লেনের গাড়িটিকে ডেট্রয়েটের কোন্যান্টের ৯২০০ ব্লকের একটি পেট্রোল স্টেশনে ট্রাফিক আইনের লঙ্ঘনের কারণে থামান। গ্লেন তখন পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যান, একাধিক ট্রাফিক সিগন্যাল অমান্য করেন এবং পূর্ব ম্যাকনিকলস ও কোন্যান্টের মোড়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে স্টার্লিং হাইটসের বাসিন্দা ৩৭ বছর বয়সী ডাঃ সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার বাবা, ৭৩ বছর বয়সী ডাঃ নূর মিয়া, যিনি গাড়িতে তার সঙ্গে ছিলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই মৃত্যুবরণ করেন।

 

গ্লেন নিজেও দুর্ঘটনায় আহত হন এবং পরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়—যার মধ্যে রয়েছে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে পালানো, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অভিযোগ। চলতি বছরের এপ্রিল মাসে গ্লেন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে দোষ স্বীকার করে। চূড়ান্ত শুনানিতে প্রসিকিউটরের অফিস জানায়, গ্লেনের বিরুদ্ধে মৃত্যুর জন্য দায়ী বেপরোয়া ড্রাইভিং এবং পুলিশের কাছ থেকে পালানোর দুটি অভিযোগ বহাল থাকলেও, অন্যান্য অভিযোগ খারিজ করা হয়েছে।
গ্লেনের আইনজীবী কেফি ব্র্যাক্সটনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা ট্র্যাফিক নিরাপত্তা এবং পুলিশের নির্দেশ অমান্য করার ঝুঁকি নিয়ে রাজ্যজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০