মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের ডাউনটাউনে বন্দুকধারীর গুলিতে একজন নারী নিহত এবং একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি সোমবার (মে ১) বেলা সাড়ে ১২টার দিকে ঘটেছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনায় আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা অ্যানেক্স নাইটক্লাব ছেড়ে ব্রাশ স্ট্রিট এর দিকে যাচ্ছিলেন। সেই সময় কেউ একজন তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ২৭ বছর বয়সী নারীকে মৃত ঘোষণা করা হয় এবং ৩০ বছর বয়সী পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে দ্রুত হারে হত্যাযজ্ঞের রেকর্ড সৃষ্টি হতে পারে
মন্তব্য করুন