২১ জুন ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডরিনকে কলকাতায় ডাকেনি সিআইডি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত জিহাদ হাওলাদারকে (কসাই জিহাদ) ফের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হেফাজত) নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ও দায়রা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস এই নির্দেশ দেন।

 

জিহাদ হাওলাদার দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়নি।

 

ভিডিও কলে কথা বলে পরবর্তী শুনানির জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

 

এদিকে তদন্তের স্বার্থে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতা থেকে ডাকা হয়েছে বলে জানা গেছে। তবে কলকতা সিআইডি বলছে, এখন পর্যন্ত ডরিনকে ডাকা হয়নি।

 

সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে মাংস উদ্ধার করেছে সিআইডি।

 

সেই মাংসের সঙ্গে ডরিনের ডিএনএ টেস্টের জন্য কলকাতায় ডাকা হয়েছে বলে আনারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

তবে কলকাতা সিআইডির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি, ডরিন কলকাতায় আসছেন। তবে আমাদের তরফ থেকে এখন পর্যন্ত সরকারিভাবে ডরিনকে কলকাতায় আসার কথা বলা হয়নি। কারণ সিএফএসএল থেকে এখনো চূড়ান্ত রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি।

 

সেই রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে ডরিনকে ডাকা হতে পারে।
তিনি আরো বলেন, ডরিন যদি কলকাতায় আসেন, আমাদের তরফ থেকে তাকে সব রকম সহযোগিতা করা হবে। যেহেতু এটি একটি আন্তর্জাতিক ও স্পর্শকাতর মামলা, সে ক্ষেত্রে প্রয়োজনে তখনই ডরিনের শরীরের নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ করে রাখা হবে এবং সময়মতো তা ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০