৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেসলা বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিচ্ছে

যুক্তরাষ্ট্র থেকে ১১ লাখ গাড়ি তুলে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা কারণ টেসলার সফটওয়্যারের সমস্যা। গাড়িগুলোর জানালা তুলনামূলক খুব দ্রুত বন্ধ হয় এবং অনেক সময় জানালার কাচ আঙুল শনাক্ত করতে ব্যর্থ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত নথি থেকে দেখা গেছে গাড়িগুলো জানালার সামনে কোনো বাধা শনাক্ত করার পরও এর অপারেটিং সিস্টেম সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারছে না। অর্থাৎ জানালার কাচ বাধা পেয়ে থেমে না গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন জাতীয় হাইওয়ে ট্রাফিক নিরাপত্তা অধিদপ্তর এটিকে ‘নিরাপত্তার মানদণ্ড’ লঙ্ঘন বলে দাবি করেছে।
গাড়িগুলো ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও টেসলা জানিয়েছে, সফটওয়্যার আপডেট হলে এই সমস্যার সমাধান হবে।
এর আগেও এই বিষয়টি নিয়ে মার্কিন ফেডারেল নিরাপত্তা নিয়ন্ত্রণকারী সংস্থার সঙ্গে টেসলার বেশ কয়েকবার মতানৈক্য হয়েছে বলে জানান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
টেসলার গাড়িতে রিয়ার ভিউ ক্যামেরা, বনেট খোলা-বন্ধ হওয়া, সিটবেল্ট রিমাইন্ডার এবং সাউন্ড সিস্টেমের সফটওয়্যার সংক্রান্ত ইস্যুতেও টেসলার বেশ কয়েকটি মডেল যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রত্যাহার করা হয়। তবে সর্বশেষ প্রত্যাহারের নির্দেশে টেসলার চারটি মডেল—মডেল থ্রি সেডান এবং, মডেল ওয়াই এসইউভি, মডেল এস সেডান এবং মডেল এক্স এসইউভি বাজার থেকে সরিয়ে নিতে বলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০