১৩ অক্টোবর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকসই বিপণনের আহবানে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপন

পরিবর্তিত বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনে টেকসই বিপণনে জোর দেয়ার আহবান এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপন থেকে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি) এর উদ্যোগে দুই দিনের সম্মেলনের সমাপনী পর্বে অংশ নেন শিক্ষক, মার্কেটিং পেশাজীবি এবং ছাত্ররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। সভাপতিত্ব করেছেন মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক মীজানুর রহমান।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী, এমএ মান্নান বলেন, ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনে টেকসই বিপণনের বিকল্প নেই এবং সেক্ষেত্রে প্রয়োজন দক্ষ মানবসম্পদ উন্নয়ন।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে এবং ইতিমধ্যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। সেক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গঠন করতে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ সুচিন্তিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এটা অবশ্যই প্রশাংসার দাবি রাখে।

মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক মীজানুর রহমান বলেন “প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশ্বায়ন, এবং অধিকতর সামাজিক দায়বদ্ধতার কারণে টেকসই বাজারজাতকরণ ভবিষ্যতে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাজারে প্রতিযোগিতা আরো তীব্রতার হবে, তারপরেও মুনাফাই অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো অবহেলা করলে বৈষম্য এবং পরিবেশ দূষণ কমানো যাবে না‌। একটি ভালো বিশ্বের জন্য আমাদেরকে সামাজিক দায়বদ্ধত্বাসম্পন্ন বাজেতকরণের দিকে মনোযোগী হতে হবে সেটাই হবে টেকসই বাজারজাতকরণ।”

মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের সাধারন সম্পাদক শরীফুল ইসলাম দুলু বলেন, মার্কেটিং পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের সর্বাধিক সন্তূষ্টি প্রদানের লক্ষ্যে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ ২০১৮ সাল থেকে দিবসটি উদযাপন করে আসছে।

তিনি জানান, প্রায় ৫০ লক্ষাধিক সেলস ও মার্কেটিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করে তাদের পেশাগত মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ।

পাশাপাশি দেশব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ষষ্ঠবারের মত উদযাপিত হয়েছে বাংলাদেশ মার্কেটিং-ডে । দেশের প্রায় পঞ্চাশ লাখ মার্কেটিং পেশাজীবীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী এই বর্ণাঢ্য প্রাণের উৎসব সারাদেশে বিভিন্ন কর্পোরেট হাউজ এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় এবং করপোরেট হাউজে আয়োজিত হয়েছিল প্রি-মার্কেটিং ডে। পুরো আয়োজনের পাবলিক রিলেশন্সের দায়িত্বে ছিলো ব্যাকপেইজ পি আর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০