বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিনএজারদের জন্য এআই ক্যারেক্টার ব্যবহারে সাময়িক স্থগিতাদেশ দিচ্ছে মেটা

বিশ্বজুড়ে নিজেদের সব অ্যাপে টিনএজারদের জন্য বিদ্যমান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যারেক্টার ব্যবহারে সাময়িক স্থগিতাদেশ দিচ্ছে মেটা। টিনএজারদের জন্য আলাদা ও হালনাগাদ এআই অভিজ্ঞতা প্রস্তুত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

শুক্রবার মাইনর প্রটেকশন–সংক্রান্ত একটি হালনাগাদ ব্লগ পোস্টে মেটা জানায়, কয়েক সপ্তাহের মধ্যে টিনএজ ব্যবহারকারীরা মেটার কোনো অ্যাপেই এআই ক্যারেক্টারে প্রবেশাধিকার পাবে না। নতুন সংস্করণটি পুরোপুরি প্রস্তুত হলে আবার এই সুবিধা চালু করা হবে। মেটা জানিয়েছে, টিনএজারদের জন্য তৈরি নতুন এআই ক্যারেক্টারে প্যারেন্টাল কন্ট্রোলব্যবস্থা যুক্ত থাকবে। এর মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তানের এআই ক্যারেক্টারের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। গত অক্টোবরে মেটা এ ধরনের নিয়ন্ত্রণব্যবস্থার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব নিয়ন্ত্রণব্যবস্থা এখনো কার্যকর করা হয়নি।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত কিছু এআই চ্যাটবটের আচরণ নিয়ে কয়েক মাস ধরে সমালোচনা চলছে। বিশেষ করে টিনএজারদের সঙ্গে এসব চ্যাটবটের কথোপকথনের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিপ্রেক্ষিতে টিনএজারদের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন করে এআই অভিজ্ঞতা সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, টিনএজারদের জন্য তাদের এআইভিত্তিক অভিজ্ঞতা ব্যবস্থা চলচ্চিত্রের ‘পিজি ১৩’ রেটিং নীতিমালা অনুসরণ করবে। এর উদ্দেশ্য হলো, টিনএজার ব্যবহারকারীরা যেন বয়স অসংগত বা অনুপযুক্ত কনটেন্টের সংস্পর্শে না আসে।

 

 

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। গত আগস্টে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মেটার এআই–সংক্রান্ত নীতিমালার আওতায় টিনএজারদের সঙ্গে আপত্তিকর ও প্ররোচনামূলক কথোপকথন তৈরির সুযোগ রয়েছে।

 

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০