৩ নভেম্বর ২০২২, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জালালাবাদ সোসাইটির অভিষেক অনুষ্ঠিত

জালালাবাদ সোসাইটি অব মিশিগান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্থানীয় গেইট অব কলম্বাসে গত ২৯ অক্টোবর বিকালে জালালাবাদ সোসাইটি অব মিশিগান এর নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে, সভাপতি এন ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের সঞ্চালনায় জালালাবাদ সোসাইটি অব মিশিগানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।

এসময় প্রধান নির্বাচন কমিশনার এনাম উদ্দিন আহমেদ নতুন নির্বাচিত সভাপতি মোহাম্মদ এ হোসেন সুলেমান এবং সাধারণ সম্পাদক হাবিব রহমানের কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান মোহাম্মদ এ হোসেন সোলাইমানের সভাপতিত্বে এবং হাবিব রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ কালি প্রদীপ চৌধুরী পারিবারিক কারণে উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে আগত সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ নীতি গবেষক, বাংলাদেশের নর্থ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী এবং জালালাবাদ সোসাইটি ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাভেদ চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসাইন, জকিগঞ্জ সমিতির সাবেক সভাপতি এবাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি সেলিম আহমেদ, সিলেট সরকারি কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা আবু হানিফ, আমিন রিয়েলিটির আজিজ চৌধুরী, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ জামান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিতসহ প্রমুখ। কন্ঠশিল্পী রুকসানা মির্জা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুনঃ মিশিগানে মঞ্জুর শাফি চৌধুরীকে গোলাপগঞ্জ সমিতির সংবর্ধনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০