৪ সেপ্টেম্বর ২০২৩, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতি আপনাদের পাশে আছে

ছবি: এপি

প্রেসিডেন্ট জো বাইডেন আকাশ থেকে ফ্লোরিডার একটি বড় অংশজুড়ে হারিকেন ইডালিয়ার প্রভাব পর্যবেক্ষণ করেন।

এরপর শনিবার তিনি এই ঝড়ের প্রকোপ থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টারত শহরটি পায়ে হেঁটে সফর করেন। উল্লেখযোগ্য বিষয় হল, রিপাবলিকান দলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এই ডেমোক্র্যাটের (বাইডেনের) উপস্থিতি দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগগুলোকে বিঘ্নিত করতে পারে, এই কারণ দেখিয়ে বাইডেনের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানান।

বাইডেনকে তার প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনা যেভাবে এগিয়েছে, তাতে তিনি হতাশ নন। তবে তিনি এই অঙ্গরাজ্যের ২ রিপাবলিকান সিনেটরের অন্যতম, রিক স্কটের উপস্থিতিকে স্বাগত জানান।

বাইডেন ফ্লোরিডাবাসীদের প্রতি কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন।

সফর শেষ করে বাইডেন বলেন, “ফ্লোরিডা ও সমগ্র দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষদের প্রতি একটি পরিষ্কার বার্তা দিতে আমি আজ এখানে এসেছি।” তিনি একটি চার্চের বাইরে দাঁড়িয়ে বিবৃতি দেন। এই চার্চের ধাতব পাতের তৈরি ছাদের অংশবিশেষ ইডালিয়ার শক্তিশালী বাতাসে উড়ে গেছে এবং কাছাকাছি অবস্থিত একটি বাড়ির অর্ধেক ঝড়ে উপড়ে যাওয়া গাছের আঘাতে ধ্বংস হয়েছে।

“আমি আপনাদের গভর্নরকেও এ কথা বলেছি, যদি আপনাদের অঙ্গরাজ্যের কোনো কিছুর প্রয়োজন হয়, আমি সেটার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি”, “এই ঝড় সংশ্লিষ্ট যেকোনো কিছু। সমগ্র জাতি আপনাদের পাশে আছে এবং সম্পূর্ণ দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গেই থাকবো।”

বুধবার সকালে ক্যাটাগরি ৩ ঝড় ইডালিয়া ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে। এ অঞ্চলে খুব বেশি মানুষের বসবাস নেই। ফ্লোরিডায় বড় আকারে বন্যা ও ক্ষয়ক্ষতি সাধনের পর ইডালিয়া উত্তরে জর্জিয়া ও ক্যারোলাইনার দিকে এগিয়ে যায়।

শুক্রবার বাইডেন জানান তিনি ডিস্যান্টিসের সঙ্গে বৈঠক করবেন। এর কয়েক ঘণ্টা পর গভর্নরের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয় যে এরকম কোনো পরিকল্পনা নেই।

“এসব পল্লী সম্প্রদায়ে এবং এরকম (ঝড়ের) প্রভাবের এত অল্প সময় পর শুধু নিরাপত্তা ব্যবস্থা করতে এবং এ ধরনের একটি বৈঠকের আয়োজন করতে হলে চলমান দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগ বন্ধ করে দিতে হবে”, ডিস্যান্টিসের মুখপাত্র জেরেমি রেডফার্ন এক বিবৃতিতে এ কথা জানান।

শনিবার সকালে ওয়াশিংটন ছেড়ে যাবার সময় সংবাদদাতারা তাকে বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, “আমি জানি না। তিনি (ডিস্যান্টিস) সেখানে থাকবেন না।”

আরও পড়ুনঃ মানুষ ভূত দেখে কেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১২

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৩

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৪

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৫

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৬

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৭

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৮

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৯

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

২০