১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলমগ্ন ভারত মন্ডপম, বিরোধীদের কটাক্ষ ‘বিকাশ সাঁতার কাটছে’

জল থইথই জি-২০ শীর্ষ সম্মেলনের সভাস্থলের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

শনি ও রবিবার দু’দিন ধরে টানা বৃষ্টি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। আর তাতেই ভেসে গেল জি-২০ শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান স্থল ভারত মন্ডপম।

জল থইথই জি-২০ শীর্ষ সম্মেলনের সভাস্থলের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আর তা নিয়েই কংগ্রেস সহ বিরোধী দলগুলি তীব্র কটাক্ষ হেনেছে।

জলে ভেসে যাওয়া সভাস্থলের ভিডিও এক্স হ্যান্ডেল (পূর্বের ট্যুইটার)-এ পোস্ট করে এদিন যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বিভি লেখেন, “বিকাশ সাঁতার কাটছে!” বিশেষজ্ঞদের মতে, এহেন ক্যাপশনের মাধ্যমে বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানকেই ব্যঙ্গ করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রগতি ময়দানে জি-২০ সভাস্থল সমগ্র এলাকা ভেসে যাচ্ছে জলে। কেউ কেউ পাম্প করে জল বের করারও চেষ্টা করছেন।

তৃণমূলের সাংসদ সাকেত গোখলেও বিজেপি শিবিরের বিরুদ্ধে মন্তব্য করেছেন। “চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হচ্ছে পরিকাঠামোর অবস্থা। জি-২০ তহবিলের জন্য বরাদ্দ এই চার হাজার কোটি টাকার কতটা নিজের পকেটে ঢুকিয়েছে মোদী সরকার?” প্রশ্ন তুলেছেন সাকেত।

বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, পুরনো ভিডিও পোস্ট করে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা। তবে জল জমার কথা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন দিল্লির পিডব্লিউডি কর্মীরা। তারা জানিয়েছেন, রাতভর বৃষ্টি হওয়ায় কিছু জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছিল। যদিও দ্রুত সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ৯ অগাস্ট থেকে শুরু হয়েছিল জি-২০ শীর্ষ সম্মেলন। রবিবার ১০ অগাস্ট তার পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই বিপুল টাকা খরচ করে তৈরি করা সভাস্থলে জল জমে যাওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০