যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বুধবারের (এপ্রিল ২৬) বিমান দুর্ঘটনায় যে দুইজন নিহত হয়েছেন তারা উভয়ই উত্তর মিশিগানে বসবাস করতেন বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।
ডেট্রয়েট নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিকে তদন্তকারীরা ঐ বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণ করার চেষ্টা করছেন।
ওকোনি কাউন্টি শেরিফের অফিস শুক্রবার (এপ্রিল ২৮) নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এক বিবৃতিতে জানায়, ঐ বিমান দুর্ঘটনায় ৭৬ বছর বয়সী রবার্ট এবং ৭৫ বছর বয়সী স্যান্ড্রা ডেন্টন নিহত হয়েছেন। তারা উভয় দক্ষ পাইলট ছিলেন এবং ফ্লোরিডা থেকে জর্জিয়া যাচ্ছিলেন।
বিবৃতিতে আরো জানানো হয়, সিঙ্গেল ইঞ্জিনের বিমানটি বুধবার দুপুর আড়াইটার দিকে একটি মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি ফ্লোরিডার লিসবার্গ থেকে ছেড়েছিল এবং জর্জিয়ার ব্যারো কাউন্টিকাউন্টতে অবতরণের কথা ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি ব্যুরো এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
আরও পড়ুনঃ ডেট্রয়েটে কুকুরের কামড়ের সংখ্যা বাড়ছে
মন্তব্য করুন