১২ জুলাই ২০২২, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় ঘণ্টা পর সিলেটের ট্রেন যোগাযোগ শুরু

প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। লাইনচ্যুত ট্রেনের বগি সরানোর পর স্লিপার মেরামতের পর আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরে আজ বেলা ১১টায় তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

মুকুন্দপুর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, রেললাইনের স্লিপার ভেঙে যায়। স্লিপার বসানোর পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী কনটেইনার ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন অতিক্রম করে। বিজয়নগর উপজেলার মুকুন্দপুর অংশে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মুকুন্দপুর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, তেলবাহী কনটেইনার ট্রেন বেলা পৌনে ১১টার দিকে মুকুন্দপুর রেলস্টেশন অতিক্রম করে। মুকুন্দপুর ও হরষপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ছয় নম্বর বগির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলজংশন স্টেশনে এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের শাহজীবাজার এলাকায় আটকে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০