চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি থামানো যাবে না।
তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি ও সরকার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়; উদ্ভাবনকে উন্নয়নের প্রাথমিক চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে; এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতাকে জাতীয় উন্নয়নের কৌশলগত দিক হিসাবে বিবেচনা করে।
মুখপাত্র বলেন, চীন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ক্রমাগত উন্নতি করছে। এ খাতে চীনের সঙ্গে বাকি বিশ্বের সহযোগিতা মানবজাতির জন্য কল্যাণকর।
বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরও পড়ুনঃ ৩৫তম বেইজিং বই অর্ডার মেলা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে
মন্তব্য করুন