নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৩ জুন ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরির সন্ধানে গিয়ে ভারতে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

চাকরির সন্ধানে গিয়ে ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতের ওই রাজ্যে প্রবেশ করেছে।

রোববার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের পুলিশ জানিয়েছে, আগরতলা রেলস্টেশন থেকে ছয় নারীসহ ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে মোট নয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০ থেকে ৪৫ বছর বয়সী ৯ জন বাংলাদেশি নাগরিকই অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন এবং পরে তারা আগরতলায় পৌঁছান।

গ্রেপ্তারকৃতরা জিআরপি কর্মকর্তাদের জানিয়েছেন, তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিলেন।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস নাউ বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- নড়াইলের নিলুফা বেগম (৩৪), খুলনার জান্নাতী আক্তার (১৯), খুলনার মিরাজ খান (২৮), খুলনার আকাশ হাওলাদার (১৮), খুলনার লিটন হাওলাদার (৪০), খুলনার সালমা বেগম (৪৩), বগুড়ার রিপন প্রামাণিক ওরফে সাকিলা (৩০), বগুড়ার ইব্রাহিম আকুন্দ ওরফে জলিল (৪৫) ও সিরাজগঞ্জের স্মার্ট আলী ওরফে সুরভী (২৭)।

আটক হওয়া ওই বাংলাদেশিরা পুলিশকে জানিয়েছে, তারা চাকরির সন্ধানে ভারতের রাজধানী দিল্লি এবং বেঙ্গালুরুতে যাচ্ছিলেন। নতুন করে এই নয় বাংলাদেশিসহ গত দুই মাসে ত্রিপুরায় অন্তত ৫৫ জন অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সকলেই ভারতের বিভিন্ন অঞ্চলে চাকরির অনুসন্ধানে গিয়েছেন বলে তথ্য দিয়েছে ভারতের পুলিশ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০